সুপ্রিম কোর্টে বিচারপতিদের প্রবেশ ফটকের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

· Prothom Alo

রাজধানী ঢাকায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল প্রবেশ ফটকের পাশ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

Visit solvita.blog for more information.

পুলিশ জানিয়েছে, বিচারপতিদের মূল প্রবেশ ফটকের ডান পাশে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি কালো রঙের ককটেল পড়েছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) খোকন মিয়া বলেন, অবিস্ফোরিত অবস্থায় ককটেলগুলো পাওয়া গেছে। সেগুলো নিষ্ক্রিয়ের কাজ চলছে।

Read full story at source