কাতার বন্ধুসভার ঈদ পুনর্মিলনী

· Prothom Alo

ঈদুল ফিতর উপলক্ষে কাতারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন দোহার আল বিদ্দা পার্কে এটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় এক বন্ধুর পক্ষ থেকে ঈদ সালামি উপহার প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনে নতুন যুক্ত হওয়া তিনজন বন্ধুকে বিশেষ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

Visit h-doctor.club for more information.

মিলনমেলার এক পর্যায়ে ‘সহমর্মিতা ঈদ’ কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এ উদ্যোগকে সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপস্থিত ছিলেন কাতার বন্ধুসভার উপদেষ্টা বুরহান উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় ও ইব্রাহিম মাহমুদ, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজিদ, বইমেলা সম্পাদক শরিফ হোসাইন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জিয়াউল হকসহ অন্যরা।

প্রশিক্ষণ সম্পাদক, কাতার বন্ধুসভা

Read full story at source