ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল
· Prothom Alo

পবিত্র ঈদুল ফিতরের সাত দিন ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
আগামীকাল সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।
Visit newsbetting.bond for more information.
ঈদ শেষে এরই মধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে মানুষের ভিড় লক্ষ করা গেছে।
ঈদের ছুটি শেষ। কাল থেকে অফিস। তাই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। ২৩ মার্চ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয় মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্রশিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও আজ সোমবার শেষ হচ্ছে।