টিএসসিতে নারী লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ঢাবি শিক্ষার্থীর হলের সিট বাতিল
· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের নামে বরাদ্দ করা আবাসিক হলের আসন (সিট) বাতিল করেছে হল প্রশাসন।
Visit casino-promo.biz for more information.
বৃহস্পতিবার বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক স ম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থীর সিট বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি টিএসসি মোড়ের রাজু ভাস্কর্যসংলগ্ন এলাকায় মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে (শাহরিয়ার) ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে বিজয় একাত্তর হলে আপনার নামে বরাদ্দ করা সিটটি বাতিল করা হলো।
বিজ্ঞতিতে আরও বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে হল প্রদত্ত আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি হল প্রশাসনকে বুঝিয়ে দিয়ে আপনাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া যাচ্ছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত অন্য দুই শিক্ষার্থী হলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
ঢাবিতে লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসার ভিডিও ভাইরাল, তদন্তে তিন সদস্যের কমিটি