স্বপ্নের ঘর যখন স্বাস্থ্যঝুঁকির কারণ: দেয়ালের ড্যাম্প ও ড্যাম্পগার্ডের স্থায়ী সমাধান

· Prothom Alo

বাঙালির জীবনে বর্ষা মানেই এক আবেগময় অনুভূতি। বৃষ্টির দিনে জানালার পাশে বসে এক কাপ ধোঁয়া–ওঠা চা অথবা মুখরোচক খিচুড়ির আমেজে অনেকেই সময় কাটাতে ভালোবাসেন। কিন্তু এই বৃষ্টির আনন্দ অনেক সময় ম্লান হয়ে যায়, যখন আমাদের প্রিয় ঘরটির দেয়াল ‘নিঃশব্দে’ ড্যাম্প বা লোনা ধরার শিকার হয়।

Visit h-doctor.club for more information.

আমরা প্রায়শই অন্দরসজ্জায় বিপুল অর্থ ব্যয় করলেও দেয়ালের এমন অভ্যন্তরীণ ক্ষয়কে অবহেলা করি। এই ‘নীরব ঘাতক’ শুধু ঘরের সৌন্দর্য নষ্ট করে না; বরং পরিবারের সদস্যদের জন্য হয়ে ওঠে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ।

ড্যাম্প কেন ‘নীরব ঘাতক’

বাংলাদেশের আবহাওয়া প্রাকৃতিকভাবেই আর্দ্র। বৃষ্টির পানি যখন দেয়ালের প্লাস্টারের সূক্ষ্ম ফাটল দিয়ে প্রবেশ করে, তখন তা ছত্রাক বা মোল্ড (Mold) জন্মানোর আদর্শ পরিবেশ তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, ঘরের ড্যাম্প ও মোল্ড শিশুদের হাঁপানি বা অ্যাজমার ঝুঁকি প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে দেয়।

এ ছাড়া দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ক্লান্তিবোধের মতো শারীরিক সমস্যার অন্যতম উৎস হলো অস্বাস্থ্যকর পরিবেশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চরম তাপমাত্রার সঙ্গে এই আর্দ্র পরিবেশ মানসিক অবসাদ ও দুশ্চিন্তার কারণ হতে পারে।

দেয়ালের ড্যাম্পের ধরন

পেনিট্রেটিং ড্যাম্প: বৃষ্টির পানি সরাসরি দেয়ালের ফাটল বা ত্রুটিপূর্ণ ছাদ ও জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে।

রাইজিং ড্যাম্প: মাটির নিচ থেকে পানি দেয়ালের ওপরের দিকে উঠে আসে, সাধারণত মেঝে থেকে ১ মিটার উচ্চতা পর্যন্ত দেখা যায়।

লোনা ধরা: উপকূলীয় অঞ্চলে লবণাক্ত মাটি ও বাতাসের প্রভাবে দেয়ালে লোনা পড়ে প্লাস্টার ও রং খসে পড়ে।

স্থায়ী সমাধানে বার্জার ড্যাম্পগার্ড

সচেতন মালিকেরা এখন কেবল ঘর সাজানো নয়; বরং কষ্টের টাকায় গড়া বাড়িটির কাঠামোগত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। বার্জার পেইন্টস বাংলাদেশ এই সমস্যার স্থায়ী সমাধানে নিয়ে এসেছে ‘মিস্টার এক্সপার্ট ড্যাম্পগার্ড’।

কীভাবে ব্যবহার করবেন

সঠিক সুরক্ষার জন্য প্রথমে দেয়াল স্যান্ডপেপার দিয়ে পরিষ্কার করে ২ কোট বার্জার ড্যাম্পগার্ড প্রাইমার প্রয়োগ করতে হয়। এরপর নির্দিষ্ট বিরতিতে ড্যাম্পগার্ড সুপ্রিম বা পাওয়ার টপকোটের প্রলেপ দিলে দেয়াল পায় নিশ্ছিদ্র নিরাপত্তা।

দেয়ালের যত্ন নেওয়া মানে কেবল রং করা নয়; বরং প্রিয়জনদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। তাই আপনার বাড়িকে ড্যাম্পমুক্ত রাখুন। বর্ষার আনন্দ উপভোগ করুন নিশ্চিন্তে।

Read full story at source