‘পাক্কা রাঁধুনি’র চূড়ান্ত পর্ব

· Prothom Alo

চট্টগ্রামে কনফিডেন্স সল্ট-প্রথম আলো ‘পাক্কা রাঁধুনি’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব জমে ওঠে দেশীয় ঐতিহ্যবাহী নানা পদ রান্নার আয়োজনে। ৫৭৮ জন আবেদনকারীর মধ্য থেকে বাছাই হয়ে ১০ জন প্রতিযোগী অংশ নেন। লটারিতে পাওয়া উপকরণ দিয়ে এক ঘণ্টার মধ্যে রান্না শেষ করেন তাঁরা। কষা গরুর মাংস রান্না করে প্রথম হন ফারহানা চৌধুরী জলি। খাট্টামিট্টা পোস্তদানা দিয়ে রুই মাছ রান্না করে প্রথম রানারআপ হন মোহাম্মদ বাইজিদ এবং ইলিশের পানি খোলা রান্না করে দ্বিতীয় রানারআপ হন সাহিরা হোসাইন। আয়োজনে গান, আলোচনা ও রান্নাশিল্পের সামাজিক-অর্থনৈতিক গুরুত্বও তুলে ধরা হয়।

Visit asg-reflektory.pl for more information.

রান্নার জন্য প্রস্তুত ১০ প্রতিযোগীরান্না করার জন্য বিভিন্ন উপকরণ নিচ্ছেন প্রতিযোগীরাইলিশ মাছ নিচ্ছেন এক প্রতিযোগীভাত রান্না করে প্লেটে রাখছেন এক প্রতিযোগীসময়মতো রান্নার কাজ করছেনরান্না শেষ করে প্লেট প্রস্তুতরান্না কেমন হয়েছে, তার বিচারে খাবার চেখে দেখছেন বিচারকেরাপরিপূর্ণ ছিল দর্শকঅতিথি ও দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই মঞ্চে সংগীত পরিবেশন করেন শিল্পী রাইসুল ইসলামপ্রাইজ মানি হাতে অতিথিদের সঙ্গে বিজয়ীরা

Read full story at source