এইচএসসি পরীক্ষা ২০২৬। বাংলা ২য় পত্র: ৫০টি শুদ্ধ উচ্চারণ সংগ্রহ করে রাখো
· Prothom Alo

বাংলা ২য় পত্র: শুদ্ধ উচ্চারণ
Visit truewildslot.com for more information.
প্রিয় এইচএসসির পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রে ব্যাকরণ অংশের ১ নম্বর প্রশ্নে সূত্রের বিকল্প হিসেবে থাকবে। মোট ৮টি শব্দ দেওয়া থাকবে, তোমাকে যেকোনো ৫টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে।
প্রদত্ত শব্দ শুদ্ধ উচ্চারণ
১. অধ্যক্ষ = ওদ্ধোক্খো
২. গ্রীষ্মকাল = গ্রিশ্শোঁকাল্
৩. চর্যাপদ = চোর্জাপদ্
৪. অকৃতজ্ঞ = অকৃতগ্গোঁ
৫. অতঃপর = অতোপ্পর্
৬. অদ্বিতীয় = অদ্দিতিয়ো
৭. অধ্যাপক = ওদ্ধাপোক্
৮. অনিঃশেষ = অনিশ্শেশ্
এইচএসসি পাসে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভাতা দিনে ২০০ টাকাপ্রদত্ত শব্দ শুদ্ধ উচ্চারণ
৯. অসীম = অশিম্
১০. আবৃত্তি = আবৃত্তি
১১. আহ্বান = আওভান্
১২. জিহ্বা = জিউ্ভা
১৩. আহ্লাদি = আল্হাদি
১৪. ইতঃপূর্বে = ইতোপ্পুর্বে
১৫. উদ্যোগ = উদ্দোগ্
১৬. উদাহরণ = উদাহরোন্
১৭. ঋগ্বেদ = রিগ্বেদ্
১৮. একাডেমি = অ্যাকাডেমি
১৯. ঐতিহ্য = ওই্তিজ্ঝো
২০. ঐশ্বর্য = ওই্শ্শোর্জো
২১. কবিতা = কোবিতা
২২. ঔপন্যাসিক = ওউপোন্নাশিক্
২৩. চিহ্ন = চিন্হো
২৪. ছাত্র = ছাত্ত্রো
২৫. জয়ধ্বনি = জয়োদ্ধোনি
২৬. জনশ্রুতি = জনোস্স্রুতি
২৭. দক্ষ = দোক্খো
২৮. দীনবন্ধু = দিনোবোন্ধু
২৯. দ্রষ্টব্য = দ্রোশ্টোব্বো
প্রদত্ত শব্দ শুদ্ধ উচ্চারণ
৩০. নদীমাতৃক = নোদিমাতৃক্
৩১. নিঃশর্ত = নিশ্শর্তো
৩২. পদ্য = পোদ্দো
৩৩. পুনঃপুন = পুনোপ্পুনো
৩৪. প্রায়শ্চিত্ত = প্রায়োশ্চিত্তো
৩৫. প্রতিজ্ঞা = প্রোতিগ্গাঁ
৩৬. বিজ্ঞপ্তি = বিগ্গোঁপ্তি
৩৭. বিজ্ঞান = বিগ্গ্যাঁন্
৩৮. বিদ্বান = বিদ্দান্
৩৯. বৈসাদৃশ্য = বোই্শাদ্দৃশ্শো
৪০. ব্রাহ্মণ = ব্রাম্হোন্
৪১. মর্যাদা = মোর্জাদা
৪২. রাষ্ট্রপতি = রাশ্ট্রোপোতি
৪৩. লক্ষণ = লোক্খান্
৪৪. শ্রাবণ = স্রাবোন্
৪৫. লক্ষ্মণ = লক্খোঁন্
৪৬. শ্লেষ্মা = স্লেশ্শাঁ
৪৭. ষান্মাসিক = শান্মাশিক্
৪৮. স্মর্তব্য = শঁর্তোব্বো
৪৯. সংবাদপত্র = শঙ্বাদ্পত্ত্রো
৫০. সৌন্দর্য = শোউন্দোর্জো।
ফারুক আহমেদ আবির, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা