বাংলাদেশ–ভারত: পিয়ারির বলে এগিয়ে গেল ভারত

· Prothom Alo

গোল...

ম্যাচের ৩৫ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করলেন পিয়ারি।

নিজের শরীরটাকে চমৎকারভাবে ঘুরিয়ে পোস্টের কোনা দিয়ে বলটিকে নিখুঁতভাবে জালে জড়িয়েছেন।

Visit afrikasportnews.co.za for more information.

ভারতের সুযোগ নষ্ট

২৬ মিনিটে কর্নার থেকে গোলের সুযোগ পেয়েছিল ভারত।

ডি-বক্সের ভেতরে চমৎকার একটি ক্রস, এবং বক্সের ভেতরে ছিলেন তিনজন ভারতীয় খেলোয়াড়। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থেকেও পিয়ারি বলটিতে হেড করলেন, কিন্তু গোলপোস্টে রাখতে পারেননি।

ম্যাচের প্রথম কর্নার

১২ মিনিটে ম্যাচের প্রথম কর্নার পেয়েছে ভারত। বাংলাদেশের ডিফেন্ডাররা কোনো বিপদ ঘটতে দেননি।

বাংলাদেশের সুযোগ নষ্ট

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের মাত্র ১১ সেকেন্ডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন আনিকা। আজ ভারতের বিপক্ষেও সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ দেখে নিন

ভারতের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের জন্য একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।

এই প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার আফঈদা খন্দকার। কদিন আগেও তিনি ছিলেন দলের অধিনায়ক। তাঁর জায়গায় রক্ষণভাগ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে সুরমা জান্নাতকে।

অন্যদিকে চোটের কারণে আগের ম্যাচ মিস করা মিডফিল্ডার মনিকা চাকমা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে ফিরেছেন।

Read full story at source