প্রথম এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

· Prothom Alo

তৃতীয় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড এবং এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের চূড়ান্ত জাতীয় দল ঘোষণা করা হয়েছে। এশিয়া-প্যাসিফিক অলিম্পিয়াডের জন্য ৮ সদস্যের দল এবং আন্তর্জাতিক পর্বের জন্য ৪ সদস্যের দল নির্বাচন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

Visit casino-promo.biz for more information.

আগামী ১৩ জুন ঢাকার নির্ধারিত ভেন্যু থেকে অনলাইনে যুক্ত হয়ে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশের ৮ সদস্যের দল। এই দলে রয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ত্রিদিব রায় ও মোবতাসিম চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ, দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান, ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আব্দুল্লাহ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ এবং মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইরাহ নাওয়ার আহমেদ।

কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশের ৪ সদস্যের দল। দলে রয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী মোবতাসিম চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ এবং মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ। পাশাপাশি এই দলের সঙ্গে দলনেতা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক আলোক দিবস

উল্লেখ্য, তৃতীয় বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হয় গত ২৫ মার্চ। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এআই কুইজ এবং এআই চ্যালেঞ্জ ক্যাটাগরিতে অংশ নেয়। এবার প্রথমবারের মতো ঢাকা, চট্টগ্রাম ও সৈয়দপুরে অফলাইন আঞ্চলিক পর্ব আয়োজন করা হয়। পাশাপাশি খুলনা, রাজশাহীসহ দেশের অন্যান্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনলাইন ই-অলিম্পিয়াডের আয়োজন করা হয়। আঞ্চলিক পর্ব শেষে ১৬ মে ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। জাতীয় পর্বের এআই চ্যালেঞ্জ ক্যাটাগরি থেকে নির্বাচিত শীর্ষ ৩০ জনকে জাতীয় সিলেকশন ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয় এবং এতে ২৫ জন অংশ নেয়। ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেশিন লার্নিং কনটেস্ট, ভাইভা, পাইথন নোটবুক মূল্যায়ন এবং সিলেকশন টেস্টের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এসব ধাপের ফলাফলের ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে চূড়ান্ত দল।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সার্বিক ব্যবস্থাপনায় দেশের তরুণ প্রজন্মকে এআই ও মেশিন লার্নিং প্রযুক্তিতে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে এই অলিম্পিয়াড নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এবারের আসরের প্ল্যাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। পাওয়ারড বাই পার্টনার হিসেবে আছে রিভ চ্যাট। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩। সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি। ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট। টিভি পার্টনার দীপ্ত টিভি। ম্যাগাজিন পার্টনার মাসিক কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা। অন্যান্য পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, রকমারি ডটকম এবং জাদুপিসি।

হার্ভার্ডের বৈশ্বিক স্বাস্থ্য উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের শিগেলা-এআই

Read full story at source