নেতানিয়াহু জটিল প্রকৃতির মানুষ, তিনি চুক্তিটিকে প্রায় ভেস্তে দিয়েছিলেন: ট্রাম্প

· Prothom Alo

‘তিনি খুবই জটিল প্রকৃতির একজন মানুষ। তিনি ইরানের সঙ্গে চুক্তিটাকে প্রায় ভেস্তে দিয়েছিলেন’—কথাগুলো বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।

Visit afrikasportnews.co.za for more information.

ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না।

শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তি সইয়ের বিষয়ে সম্মত হয়েছে। চুক্তিটির বিষয়ে ঘোষণার পরপর নিউইয়র্ক টাইমসকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

চুক্তি সইয়ের পরই কি হরমুজ প্রণালি খুলবে

লেবাননে ক্রমবর্ধমান হামলা চালানোর জন্য ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তিটিকে প্রায় ভেস্তে দিতে বসেছিল।

নেতানিয়াহুর প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তিনি একজন জটিল মানুষ।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সত্যি বলতে, এটার জন্য আমাদের কাছে তাঁর (নেতানিয়াহু) কৃতজ্ঞ থাকা উচিত। কারণ, ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, ইসরায়েল দুই ঘণ্টাও টিকত না।’

২৮ মিনিটের এই টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তিনি আবার সামরিক হামলা শুরু করবেন।

ট্রাম্প নিউইয়র্ক টাইমসকে জানান, ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা ইরানকে এ চুক্তিতে রাজি হতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘ওরা তৃতীয় দফায় হামলা চায়নি। ওরা জীবন নিয়ে ভাবে।’

চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘মূল কথা হলো, আমাদের চালানো হামলাগুলো চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে বিশাল প্রভাব রেখেছে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা জবাব দেয়। ফলে অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে।

এখন যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তির বিষয়ে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিক থাকলে দুই পক্ষের মধ্যে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হওয়ার কথা।

এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার চুক্তি সইয়ের পর বিশ্ববাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।

ওয়াশিংটন–তেহরান সম্ভাব্য চুক্তির খসড়ায় কী আছে জানালেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা

Read full story at source