অনুষ্ঠিত হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০

· Prothom Alo

গত ১১ ও ১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’।

উৎসবের প্রথম দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা রসায়ন, জীববিজ্ঞানসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নেয়। দিনটির আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের স্বনামধন্য অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন এবং কাজী রাকিব হাসানের অনুপ্রেরণামূলক সেমিনারের মাধ্যমে।

Visit newsbetting.club for more information.

দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল ‘সার্চ দ্য ট্রেজার’, ‘কিউব মাস্টার’ ও ‘প্রজেক্ট ডিসপ্লে’। প্রোজেক্ট প্রদর্শনীতে প্রায় ২০০টির বেশি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ ছিল ২০২৩ সালের আন্তর্জাতিক রোভার ডিজাইন প্রতিযোগিতায় দশম স্থান অর্জনকারী আইইউটি মার্স রোভার টিম। দলটির সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও উদ্ভাবনী কাজ সম্পর্কে শিক্ষার্থীদের জানায়।

দুই দিনের আয়োজন শেষ হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন আয়মান সাদিক। সমাপনী বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন রাজউক কলেজ সায়েন্স ক্লাবের ওআইসি মো. শাহজালাল, ক্লাবের সভাপতি শেখ ফারহানসহ অন্যান্য অতিথিরা।

উৎসবের ২০টি ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬২ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, মেডেল ও সনদ। উৎসবটির ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

শুরু হচ্ছে রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০

Read full story at source