দ্বিতীয় দিনে ইরানের ৯০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, আহভাজে নিহত ৩
· Prothom Alo

যুক্তরাষ্ট্র গতকাল বুধবার রাতে (দিবাগত রাতে) ইরানের ওপর আরও এক দফা হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম। হামলায় ইরানের আহভাজে তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
Visit librea.one for more information.
এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘মার্কিন বাহিনী ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে ছিল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌ সক্ষমতা এবং ইরানের উপকূলজুড়ে সামরিক রসদ অবকাঠামো।’
ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা তেহরানেরগত মঙ্গলবার রাতে ইরানে নতুন করে চালানো হামলার ধারাবাহিকতায় সর্বশেষ এ হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে সেন্টকম।
মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল। নতুন করে যুক্তরাষ্ট্রের এই হামলার ‘তীব্র প্রতিক্রিয়া’ দেখিয়েছে ইরান। পাল্টা জবাব দিতে কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইন ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসি যুক্তরাষ্ট্রের আকস্মিক ওই হামলাকে যুদ্ধবিরতির ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবারের ওই পাল্টাপাল্টি হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আহভাজে নিহত ৩
ইরাক সীমান্তবর্তী ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক উপ–গভর্নর ভালিউল্লাহ হায়াতি ইরনা-কে বলেন, ভোরের দিকে ইসরায়েল-যুক্তরাষ্ট্র জোট আহভাজ শহরের উপকণ্ঠের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে।
ইরানে আজ রাতেও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, বন্দর আব্বাস–চাবাহারে বিস্ফোরণ