ইংল্যান্ডকে কাঁদিয়ে মেসিদের উচ্ছ্বাস
· Prothom Alo
যুক্তরাষ্ট্রের আটলান্টায় আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে গেছে আর্জেন্টিনা। মেসি গোল পাননি ঠিকই, তবে দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজ ও লাওতারো মার্তিনেজের ২টি গোলের উৎস ছিলেন তিনি। দুর্দান্ত ম্যাচে ফাইনাল নিশ্চিত হওয়ায় উচ্ছ্বাসে মাতেন মেসি–মার্তিনেজরা। অন্যদিকে স্বপ্নভঙ্গের হতাশায় মাঠ ছাড়তে হয় ব্রিটিশ ফুটবলারদের।
Visit michezonews.co.za for more information.
লাওতারো মার্তিনেজের থেকে এসেছে আর্জেন্টিনার দ্বিতীয় গোল।দুই হাত উঁচিয়ে এভাবেই গোল উদ্যাপন করেন লিওনেল মেসি।মার্তিনেজের গোলের পর মেসিসহ আর্জেন্টিনার ফুটবলারদের উচ্ছ্বাস।ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে দলের দ্বিতীয় গোলটি করেন লাওতারো মার্তিনেজ।চোট পেয়েছেন ইংল্যান্ডের জন স্টোনস, পাশে আর্জেন্টিনার লাওতারো মার্তিনেজ ও ইংল্যান্ডের মার্ক গেহি। নিখুঁত ফিনিশিংয়ে ইংল্যান্ডের জালে বল জড়ান আর্জেন্টিনার লাওতারো মার্তিনেজ।দুর্দান্ত অ্যাসিস্টে লাওতারো মার্তিনেজ গোল পাওয়ায় সতীর্থরা জড়িয়ে ধরেছেন লিওনেল মেসিকে। এনজো ফার্নান্দেজের প্রথম গোলের পর উচ্ছ্বাসে মাতেন লিওনেল মেসি।