ন্যাচারাল লুকেই নজর কাড়লেন ঐশী, রইল ১০ নতুন ছবি
· Prothom Alo

একদিকে নতুন সিনেমার খবর, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন—সব মিলিয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। বর্তমানে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি। দেখে নেওয়া যাক, তাঁর সাম্প্রতিক ১০টি ছবির সঙ্গে তাঁকে নিয়ে কিছু জানা–অজানা তথ্যক্যামেরার ঝলকানি আর পর্দার গ্ল্যামারের বাইরে একেবারে সহজ–স্বাভাবিক রূপে ধরা দিয়েছেন তিনিফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বৃষ্টিভেজা মাটির মতোই থাকুক আমার মন—নরম, লাজুক, আর গভীর শান্তিতে ভরা।’শাকিব খানের সঙ্গে ‘সোলজার’–এর পাশাপাশি নতুন সিনেমা ‘যাত্রী’তেও অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন আসিফ ইসলামমেকআপের চেয়ে স্বাভাবিক লুকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন ঐশী। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই গ্ল্যামারের বদলে সহজ–সরল রূপে নিজের ছবি শেয়ার করেন তিনিআরিফিন শুভর সঙ্গে ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’ সিনেমায় অভিনয় করেছেন তিনি২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জয়ের পর চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ক্যারিয়ারের শুরুতেই অভিনয়ের সুযোগ পান ‘মিশন এক্সট্রিম’, ‘আদম’ ও ‘রাতজাগা ফুল’–এপিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা গ্রামেই তাঁর বেড়ে ওঠা। ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই শিকড়ের টানে ছুটে যান গ্রামের বাড়িতেপর্দায় আত্মবিশ্বাসী উপস্থিতি থাকলেও ব্যক্তিজীবনে নিজেকে লাজুক মানুষ বলেই পরিচয় দেন। পরিবারের সামনে নিজের অভিনীত অনুষ্ঠানও দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না মা–বাবা এবং পরিবারের সদস্যরাই তাঁর সবচেয়ে বড় শক্তি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তাঁদেরই উল্লেখ করেন এই অভিনেত্রীকাজের বাইরে খুব একটা আড্ডা বা পার্টিতে দেখা যায় না তাঁকে। শুটিং শেষ হলে নিজের মতো সময় কাটাতেই বেশি পছন্দ করেন ঐশী
Visit h-doctor.club for more information.