যেদিন সাক্ষাৎকার, সেদিনই চাকরি, ১৮ আগস্ট ঢাকায় চাকরি মেলা
· Prothom Alo

এক দিনেই সরাসরি সাক্ষাৎকার ও চাকরির সুযোগ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার-২০২৬। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে এক শর বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান।
Visit rouesnews.click for more information.
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আগামী ১৮ আগস্ট এই চাকরি মেলার আয়োজন করছে আকিজ রিসোর্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সটজবজ। প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আয়োজনটি দুটি ভাগে বিভক্ত থাকবে। কেআইবি মিলনায়তনে হবে ক্যারিয়ার সামিট। সেখানে প্যানেল আলোচনা ও অধিবেশনে কর্মসংস্থানের সাম্প্রতিক ধারা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়ন নিয়ে কথা বলবেন শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়িক নেতারা। একই সময়ে কনভেনশন হল-১ এ হবে চাকরি মেলা। এতে দেশি ও বহুজাতিক এক শর বেশি প্রতিষ্ঠান বিভিন্ন পদে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগের জন্য উপস্থিত থাকবে।
চাকরি মেলায় আর থাকবে ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, র্যাফেল ড্র এবং সবার জন্য উন্মুক্ত নেটওয়ার্কিং সুযোগ। এতে শিক্ষার্থী ও সদ্য স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী ও ঊর্ধ্বতন নির্বাহী পর্যন্ত সবাই এতে অংশ নিতে পারবেন।
মেলায় থাকবে নেক্সটজবজের দক্ষতা উন্নয়ন শাখা নেক্সটজবজ লার্নিংল্যাব। যেখানে দর্শনার্থীরা পাবেন বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ। এটি শিক্ষার্থীদের প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে। এ ছাড়া নেক্সটজবজ রিসোর্স প্রতিষ্ঠানের হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন বিভাগ নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সেবা তুলে ধরবে। পাশাপাশি ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির সুযোগ খুঁজছেন—এমন প্রার্থীদের জন্যও থাকবে বিশেষ সুযোগ।
ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেয়ার ২০২৬ এ প্রবেশের জন্য আগে থেকে নেক্সটজবজ অ্যাপে নিবন্ধন করতে হবে। ভেন্যুতে থাকবে কিউআর কোডের মাধ্যমে চেকইন ব্যবস্থা।