ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স
· Prothom Alo
ইউরোপে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে স্পেন ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পুড়ে ছাই হয়ে যাচ্ছে বনভূমি ও জনপদ। স্পেনের মাদ্রিদের পশ্চিমাঞ্চল থেকে ফরাসি শহর বোর্দো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দিনরাত লড়ছেন দমকলকর্মীরা। হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বনভূমি ও জনপদ ছাড়িয়ে কিছু শহরেও দাবানল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Visit asg-reflektory.pl for more information.
মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের ফ্রেসনেদিয়াস এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। ফ্রেসনেদিয়াস, স্পেন, ২৫ জুলাইরাতের অন্ধকারেও ফ্রেসনেদিয়াস এলাকায় আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন এক দমকলকর্মী। ফ্রেসনেদিয়াস, স্পেন, ২৫ জুলাইপ্রবল বাতাসের মধ্যে দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ফ্রেসনেদিয়াস, স্পেন, ২৫ জুলাইকাস্তিয়া ই লেওন প্রদেশের এল তিয়েম্বলো গ্রামে নিজের মার্শাল আর্ট একাডেমি রক্ষায় পানি ছিটিয়ে ও দাহ্য কাঠ সরিয়ে আগুন ঠেকানোর চেষ্টা করছেন মালিক ডেভিড গনজালেস ও একাডেমির সদস্যরা। এল তিয়েম্বলো, স্পেন, ২৪ জুলাইদাবানলের কারণে সরিয়ে নেওয়া মানুষদের জন্য বোর্দোর একটি প্রদর্শনী কেন্দ্রে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। বোর্দো, ফ্রান্স, ২৫ জুলাইদাবানল থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বোর্দোর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এক প্রবীণ দম্পতি। বোর্দো, ফ্রান্স, ২৫ জুলাইদাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে আনা স্থানীয় বাসিন্দারা বোর্দোর আশ্রয়কেন্দ্রে বিশ্রাম নিচ্ছেন। বোর্দো, ফ্রান্স,২৫ জুলাইআকাশ থেকে দেখা যাচ্ছে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের আরকাশোঁ অববাহিকার কাছে ওদাঁজ এলাকার ভয়াবহ দাবানল। ফ্রান্স, ২৫ জুলাইফ্রেসনেদিয়াস এলাকার বিস্তীর্ণ বনভূমি দাবানলে পুড়ে কালো হয়ে গেছে। আকাশ থেকে তোলা ছবি। ফ্রেসনেদিয়াস, স্পেন, ২৫ জুলাইএল তিয়েম্বলো গ্রামের মার্শাল আর্ট একাডেমির সদস্যরা ভবনের চারপাশে থাকা কাঠের আগুন নেভানোর চেষ্টা করছেন। এল তিয়েম্বলো, স্পেন, ২৪ জুলাই