ই-সিগারেটকে 'হালাল' মনে করার কোনো সুযোগ নেই

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২২ এপ্রিল ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। এইবারের বিষয়টি ছিল —' ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প? ' উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit biznow.biz for more information.

আমরা যারা সচেতনতা নিয়ে কাজ করছি, তাদের ভূমিকা কী হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরে ডা. সরদার আতিক বলেন, ' আমাদের অবস্থান ধূমপানের বিরুদ্ধে অনড় থাকতে হবে। ই-সিগারেটকেও 'না' বলতে হবে। এটি ভাতের বদলে আলু খাওয়ার মতো কোনো বিষয় নয় যে আমরা একে প্রমোট করব। ই-সিগারেটকে 'হালাল' মনে করার কোনো সুযোগ নেই। ক্ষতি মানেই ক্ষতি, সেটা সাধারণ সিগারেট হোক বা ই-সিগারেট।'

Read full story at source