সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১১ আগস্ট, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

এসএসসিতে যেসব কারণে ১৯ বছরে সর্বনিম্ন পাসের হার, আগে ফলাফল কেমন হতো

মুঠোফোনে ফলাফল দেখছেন পরীক্ষার্থীরা। জিলা স্কুল চত্বর, বগুড়া, ১০ আগস্ট

এসএসসি পরীক্ষায় দীর্ঘদিন ধরে তুলনামূলক উচ্চ পাসের হারের পর দুই বছর ধরে ফলাফল কিছুটা নিম্নমুখী দেখা যাচ্ছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশে, যা ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার আরও কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ১৯ হাজার। ফলাফল বিশ্লেষণে এবারও ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। বিস্তারিত পড়ুন...

Visit casino-promo.biz for more information.

প্রদর্শনীর চিত্রকর্মে একাত্তরের চেয়ে চব্বিশকে বড় দেখানোর অভিযোগ, সমালোচনার পর সরানো হলো

সমালোচনার পর চিত্রকর্মটি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে

চব্বিশের গণ-অভ্যুত্থান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রদর্শনীর একটি চিত্রকর্মে মুক্তিযুদ্ধের চেয়ে গণ-অভ্যুত্থানকে বড় করে দেখানো হয়েছে—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচনার মুখে চিত্রকর্মটি প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর

সিডনিতে চিত্রনায়িকা শাবনূর। সৌজন্যে

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তাঁকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন বক্তব্যে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর। যুক্তরাজ্যপ্রবাসী রিজভী আহমেদ নামের এক ব্যক্তির ‘ব্ল্যাকমেল’, প্রেম ও বিয়েসংক্রান্ত দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন তিনি। শাবনূরের ভাষ্য, সালমান শাহ তাঁর প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো ছিলেন। তাঁর মৃত্যুর সঙ্গে শাবনূরের কোনো সম্পর্ক ছিল না। বিস্তারিত পড়ুন...

‘স্ত্রী-সন্তানদের খাবারের টাকাও পাঠাতে পারছি না’—কোচের আর্তনাদ, যা বলছে বাফুফে

বাংলাদেশ অনূর্ধ্ব–২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোনস

জেরার্ড জোন্সের বেতনের টাকা সময়মতোই তাঁর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার দুপুরে ‎বাফুফে সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, ‘তাঁর সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী, ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা। সে ভাবেই আমরা তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। এরপর কী হলো সেটা বলতে পারব না।’ বিস্তারিত পড়ুন...

ইরান ঘুরে কী দেখলেন বিবিসির সাংবাদিক, যুদ্ধে মানুষের জীবন কতটা বদলেছে

ট্রেনে করে বাড়ি ফিরছেন ইরানের দুই তরুণ ফুটবলার। তাঁরা ঘরোয়া লিগে খেলেন। তাঁদের সঙ্গে কথা হয় বিবিসির সাংবাদিক নওয়াল আল-মাগাফির

খননযন্ত্রটি হঠাৎ থেমে যায়। এক শ্রমিক ধ্বংসস্তূপের মধ্যে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে আনেন। সেটি প্যাঁচানো ধাতু বা ভাঙা কংক্রিট নয়। একটি শিশুর খাতা। পাতাগুলো এখনো অক্ষত, পরিপাটি হাতের লেখায় ভরা। প্রচ্ছদে একটি নাম লেখা—মাহিয়া সালারি। তার বয়স ছিল আট বছর। ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পাঁচ মাস পরও খননযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। বিস্তারিত পড়ুন...

Read full story at source