‘ডুমজবিং’ কী, কেন এই অভ্যাস এড়িয়ে চলবেন চাকরিপ্রত্যাশীরা

· Prothom Alo

প্রতিদিন অসংখ্য চাকরিতে আবেদন করলেই যে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে, এমন নয়। বরং নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে আবেদন, পেশাগত যোগাযোগ তৈরি এবং নিজের অর্জনগুলো স্পষ্টভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন লিংকডইনের ক্যারিয়ার বিশেষজ্ঞ ক্যাথরিন ফিশার।

Visit newsbetting.club for more information.

ডুমজবিং কী

চাকরির ওয়েবসাইট ও লিংকডইনে ঘণ্টার পর ঘণ্টা চাকরির বিজ্ঞপ্তি স্ক্রল করে একের পর এক আবেদন করার অভ্যাসকে ফিশার ‘ডুমজবিং’ নামে অভিহিত করেছেন। বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক লেখায় ক্যাথরিন ফিশার চাকরিপ্রার্থীদের আবেদন সংখ্যার পরিবর্তে চাকরি খোঁজার কৌশল ও মানের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সোনারগাঁও হোটেলে নিয়োগ, অভিজ্ঞতার সঙ্গে যে যে যোগ্যতায় আবেদন

লক্ষ্য নির্দিষ্ট করুন

প্রথমেই কোনো ধরনের কাজ, কোনো শিল্পখাত এবং কোনো এলাকায় চাকরি করতে চান, তা নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্য অনুযায়ী সিভি ও পেশাগত প্রোফাইল সাজাতে হবে। নিয়োগদাতারা যে দক্ষতাগুলো খুঁজছেন, সেগুলোতে নিজের যোগ্যতা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

পেশাগত যোগাযোগ তৈরি করুন

নেটওয়ার্কিং মানে শুধু চাকরির জন্য পরিচিতদের কাছে ধরনা দেওয়া নয়। যে খাতে কাজ করতে চান, সেই খাতের পেশাজীবীদের কাজ অনুসরণ করা এবং তাঁদের সঙ্গে অর্থবহ যোগাযোগ তৈরির পরামর্শ দিয়েছেন তিনি।

লিংকডইনে পরিচিতদের দ্বিতীয় স্তরের যোগাযোগের মাধ্যমেও নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। তবে প্রথম যোগাযোগেই চাকরি চাওয়ার বদলে সংশ্লিষ্ট ব্যক্তির অভিজ্ঞতা সম্পর্কে নির্দিষ্ট কিছু প্রশ্ন করা বেশি কার্যকর হতে পারে।

দায়িত্ব নয়, অর্জন তুলে ধরুন

সিভিতে শুধু কী দায়িত্ব পালন করেছেন, তা উল্লেখ করাই যথেষ্ট নয়। বরং সেই কাজের ফলে কী পরিবর্তন বা সাফল্য এসেছে, তা তুলে ধরা জরুরি। যেমন ‘একটি দল পরিচালনা করেছি’ বলার পরিবর্তে দল পরিচালনার মাধ্যমে কী অর্জন হয়েছে বা প্রতিষ্ঠানের কাজে কী ধরনের প্রভাব পড়েছে, তা উল্লেখ করলে প্রার্থীর সক্ষমতা আরও স্পষ্ট হয়।

মানবিক দক্ষতাকে গুরুত্ব দিন

প্রযুক্তিগত দক্ষতা ও এআই সম্পর্কে জ্ঞানের গুরুত্ব বাড়লেও যোগাযোগ, নেতৃত্ব এবং মানুষের সঙ্গে কাজ করার সক্ষমতা এখনো গুরুত্বপূর্ণ। শিল্পখাতে যাঁরা ভালো নেতৃত্ব ও যোগাযোগের জন্য পরিচিত, তাঁদের আচরণ ও কাজের ধরন পর্যবেক্ষণ করে শেখার পরামর্শ দিয়েছেন তিনি।

চাকরি খোঁজার মাঝেও বিরতি নিন

দীর্ঘ সময় ধরে চাকরির আবেদন করতে করতে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন চাকরিপ্রার্থীরা। বিশেষ করে ঘণ্টার পর ঘণ্টা আবেদন করেও ফল না এলে হতাশা তৈরি হতে পারে।

তাই সারা দিন চাকরি খোঁজার পরিবর্তে একটি টেকসই রুটিন তৈরির পরামর্শ দিয়েছেন ফিশার। প্রতিদিন নতুন কোনো দক্ষতা শেখা বা একজন পেশাজীবীর সঙ্গে যোগাযোগ তৈরির মতো ছোট লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে।

বিসিএস ও চাকরির প্রস্তুতি ১০ ঘণ্টা নয়, প্রতিদিন এই ৫ ঘণ্টা কাজে লাগান

সাফল্যের সংজ্ঞা বদলান

চাকরি খোঁজার শুরুতেই পছন্দের ‘পারফেক্ট’ চাকরি পাওয়া সব সময় সম্ভব নাও হতে পারে। তাই খণ্ডকালীন কাজ, স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক চাকরি কিংবা প্রথম পছন্দের বাইরে থাকা এমন কোনো পদও বিবেচনা করা যেতে পারে।

ফিশারের মূল পরামর্শ হলো, চাকরি খোঁজা যেন শুধু যত বেশি সম্ভব আবেদন করার প্রতিযোগিতায় পরিণত না হয়। লক্ষ্য নির্দিষ্ট করে আবেদন করা, পেশাগত সম্পর্ক তৈরি করা এবং নিজের কাজের বাস্তব প্রভাব সিভিতে তুলে ধরাই হতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে বেশি কার্যকর কৌশল।

Read full story at source