আর্জেন্টাইন তারকাকে না পেয়ে ব্রাজিলের জেসুসকে নিচ্ছে বার্সা
· Prothom Alo

হুলিয়ান আলভারেজকে ক্যাম্প ন্যুতে আনার জোর চেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদের কারণে সেই দলবদল আলোর মুখ দেখেনি এখনো। তবে আলভারেজকে না পেলেও বসে থাকেনি বার্সা। বিকল্প হিসেবে আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াচ্ছে তারা।
জেসুসকে পেতে বার্সেলোনার পকেট থেকে খসছে প্রায় এক কোটি ইউরো। দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি এখন শুধুই সময়ের ব্যাপার। এর মধ্য দিয়েই ইংলিশ ফুটবলে জেসুসের প্রায় এক দশকের বর্ণিল অধ্যায়ের যবনিকা ঘটতে যাচ্ছে।
Visit rocore.sbs for more information.
২০১৬ সালে ব্রাজিলের ক্লাব পালমেইরাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে পা রেখেছিলেন জেসুস। সিটিজেনদের হয়ে জেতেন চারটি প্রিমিয়ার লিগ শিরোপা। এরপর ২০২২ সালে সিটি ছেড়ে আর্সেনালে নাম লেখানোর পরও গানারদের আক্রমণভাগের অন্যতম বড় ভরসা ছিলেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে চোটের করালগ্রাস তাঁর ক্যারিয়ারের চেনা ছন্দ কেড়ে নেয়। দুই মৌসুম আগে বড় ধরনের চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে। সুস্থ হয়ে ফিরলেও আর্সেনালের প্রথম একাদশে আর স্থায়ী হতে পারেননি।
আর্সেনালের জার্সিতে আর দেখা যাবে না জেসুসকেগত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র তিন ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন জেসুস, আর বদলি হিসেবে মাঠে নামেন ১৩ ম্যাচে। অন্যদিকে সুইডিশ গোলমেশিন ভিক্টর ইয়োকেরেসকে আর্সেনাল তাদের প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে দলে টানায় জেসুসের টিকে থাকার পথ আরও কঠিন হয়ে পড়ে।
কীভাবে আতলেতিকোর শত্রু হয়ে গেলেন আলভারেজ, কী হবে শেষ পর্যন্তগত সপ্তাহে গানারদের প্রথম দলের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন এই ব্রাজিলিয়ান। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ মিকেল আর্তেতার বক্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে জেসুসের বিদায়ের পথ। সব মিলিয়ে আলভারেজ হাতছাড়া হলেও আক্রমণভাগ সামলানোর ভার জেসুসের ওপরই সঁপে দিচ্ছে বার্সেলোনা। আর প্রিমিয়ার লিগের দীর্ঘ অধ্যায় চুকিয়ে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের নতুন ঠিকানা হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগা।
ম্যাচ জিতে এবং ৩ গোল খেয়ে চেলসির জার্সিতে অভিষেক এমি মার্তিনেজের