বাংলাদেশের এশিয়া কাপ শুরু আজ, সামনে অচেনা ইন্দোনেশিয়া
· Prothom Alo

৭৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে একটি দলের জয় ৫৭টি। আজ নারী এশিয়া কাপে সেই দলটি যাদের বিপক্ষে খেলবে, সেই দলটিরও এই সংস্করণে জয় ৫৭টি। তবে দ্বিতীয় দলটি ম্যাচ খেলেছে ১৫১টি।
Visit asg-reflektory.pl for more information.
পরিসংখ্যানে চোখ বুলিয়ে যদি আপনি প্রথম দলটিকে ফেবারিট ভাবেন, তবে ভুল করবেন। কারণ, প্রথম দলটির নাম ইন্দোনেশিয়া। দুবাইয়ে আজ তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, যারা ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে। অন্যদিকে এই ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার। গত জুনে মালয়েশিয়ায় এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় হয়েই প্রথমবার এশিয়া কাপে সুযোগ পেয়েছে দলটি। আর আজই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের নারী দলের মুখোমুখি হচ্ছে ইন্দোনেশিয়ানরা।
আন্তর্জাতিক ক্রিকেটে ইন্দোনেশিয়ার নারীদের পথচলা শুরু সাত বছর আগে। ২০১৯ সালের জানুয়ারিতে থাইল্যান্ড টি-টুয়েন্টি স্ম্যাশে অভিষেক দলটির। হংকং, মিয়ানমার ও ভুটানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি অবশ্য শেষ তিন ম্যাচে হেরে যায় থাইল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের কাছে।
২০১৮ সালের ১০ জুন ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের উল্লাসএরপর শুধু কাছাকাছি মানের দলের বিপক্ষেই খেলা দলটি আইসিসি নারী টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের ২২-এ উঠে এসেছে। র্যাঙ্কিংয়ে দল আছে ৭৯টি। যেখানে বাংলাদেশ আছে ১০ নম্বরে।
ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, টেস্টে বাঁহাতি পেসারদের সেরা বোলিং এবং আরও ৮ প্রশ্নইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের যদি কোনো শঙ্কা থেকে থাকে, সেটি প্রতিপক্ষ অচেনা বলেই। অচেনা প্রতিপক্ষের পর ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই ম্যাচ সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে উঠতে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে হবে।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা টুর্নামেন্ট শুরুর আগে পাখির চোখ করেছেন ফাইনালকে। ইংল্যান্ডে সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নিলেও পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ।
টপ এন্ড টি–টুয়েন্টিতে কেমন করল বাংলাদেশ এইচপিকোন গ্রুপে কারা
‘এ’: ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড‘বি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও আরব আমিরাত
ফরম্যাট
• লিগ পদ্ধতির প্রথম পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।• দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। এরপর ফাইনাল।
বাংলাদেশের ম্যাচ
৩১ আগস্ট, ইন্দোনেশিয়া৬ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা৮ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাত*সব ম্যাচ দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।