হাতে লেখা চিঠিতে বিয়ের ঘোষণা
· Prothom Alo

প্রেমের খবর ছিল না। হঠাৎই বিয়ের ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার অভিনেতা কওয়াক সি-ইয়াং ও কে-পপ দল লাভলিজের সাবেক সদস্য ইউ জি-এ।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা চিঠি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন তাঁরা। ২৮ নভেম্বর বিয়ে করবেন কওয়াক ও ইউ। আয়োজনটি হবে ব্যক্তিগত পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।
Visit casino-promo.biz for more information.
কওয়াক সি-ইয়াং লিখেছেন, ‘আমি এমন একজন বিশেষ মানুষের দেখা পেয়েছি, যাঁর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই।’ পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
View this post on Instagram
কওয়াক সি-ইয়াং আরও লিখেছেন, ‘কঠিন সময়ে একে অপরকে সমর্থন করব। আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেব।’
বিয়ের পরও অভিনয়ে নিয়মিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কওয়াক। লিখেছেন, সংসার শুরু করার পর আরও পরিণতভাবে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি ভালো কাজ ও অভিনয় দিয়ে ভক্তদের আনন্দ দিতে চান।
একই দিনে চিঠি প্রকাশ করেন ইউ জি-এ। তিনি লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে নতুন করে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।’
হঠাৎ বিয়ের ঘোষণায় ভক্তদের অনেকেই অবাক হয়েছেন। বিষয়টি জানেন ইউ নিজেও। তাই তিনি লিখেছেন, ‘আপনাদের অনেকেই হয়তো অবাক হয়েছেন। তবে আমার নতুন শুরুকে আপনারা ভালোবাসা দিয়ে উদ্যাপন করলে আমি খুশি হব।’
২০২৫ সালের সেরা কোরীয় সিরিজ কোনগুলোঅভিনয়ে কওয়াক, গানে ইউ
১৯৮৭ সালে জন্ম কওয়াক সি-ইয়াংয়ের অভিনয়ে অভিষেক ২০১৪ সালের ‘নাইট ফ্লাইট’ সিনেমা দিয়ে। এরপর ‘ওহ মাই ঘোস্ট’, ‘মিরর অব দ্য উইচ’, ‘ফ্লেক্স এক্স কপ’ ও ‘মাই ডিয়ারেস্ট নেমেসিস’-এর মতো ড্রামাতে অভিনয় করেছেন তিনি।
ইউ জি-এ ২০১৪ সালে লাভলিজের সদস্য হিসেবে সংগীতজগতে পা রাখেন। ‘আহ-চু’ ও ‘ডেসটিনি’ গান দিয়ে জনপ্রিয়তা পায় গ্রুপটি। পরে অভিনয়েও নাম লেখান ইউ। ‘দ্য এসকেপ অব দ্য সেভেন’ ও ‘দ্য থার্ড ম্যারেজ’-এর মতো ড্রামাতে দেখা গেছে তাঁকে।
কোরিয়া টাইমস অবলম্বনে