ইলিশের ডিমের বাজার

· Prothom Alo

ইলিশের স্বাদে বাঙালির রসনাতৃপ্তি নতুন কিছু নয়। তবে শুধু মাছ নয়, ইলিশের ডিমেরও রয়েছে আলাদা কদর ও জমজমাট বাজার। মাছের পেট থেকে অক্ষত অবস্থায় ডিম বের করা, বাছাই ও প্যাকেটজাত করার এক মহাযজ্ঞ চলে চট্টগ্রামের ফিশারিঘাট পুরোনো মাছবাজারে। আকার ও মানভেদে প্রতি কেজি ডিম বিক্রি হচ্ছে তিন থেকে চার হাজার টাকায়। বরফ দিয়ে বাক্সে ভরা এসব ডিম পাঠানো হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। ফিশারিঘাটে ইলিশের ডিম সংগ্রহের ব্যস্ততা নিয়ে এই ছবির গল্প।

Visit newsbetting.cv for more information.

ইলিশের পেট কেটে অত্যন্ত সাবধানে বের করে আনা হচ্ছে তাজা ডিমএকটি প্লাস্টিকের পাত্রে রাখা হয়েছে ইলিশের ডিমমাছ কেটে ডিম আলাদা করার কাজে ব্যস্ত একজন বিক্রেতাবিক্রির জন্য সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে ইলিশের ডিমভর্তি বাক্সওজন ঠিক রেখে বিক্রির সুবিধার জন্য এক কেজির স্বচ্ছ প্লাস্টিক বাক্সে ভরা হচ্ছে ডিমমান ভালো রাখতে বড় ককশিটের বক্সে বরফ দিয়ে প্যাকেট করা হচ্ছে ডিমের চালানদ্রুত হাতে ইলিশের রুপালি আঁশ ছাড়িয়ে নিচ্ছেন এক কর্মীডিমওয়ালা একটি বড় ইলিশ উঁচিয়ে ক্রেতাদের দেখাচ্ছেন এক ব্যবসায়ীমাছ কাটার পর পেট থেকে অক্ষত অবস্থায় বের করে আনা বড় ডিম হাতে তুলে ধরেছেন এক বিক্রেতা

Read full story at source