সুইমিংপুলে হরিণের সাঁতার

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেন্ট জনস কাউন্টির একটি বাড়ি থেকে গভীর রাতে সহায়তা চেয়ে শেরিফ অফিসে ফোন আসে। ফোনে বলা হয়, ‘ঘরের ভেতর ঢুকে পড়েছে এক অনুপ্রবেশকারী। তাকে ধরতে পুলিশের সহায়তা চাই।’

Visit fish-roadgame.online for more information.

ফোন পেয়ে ছুটে আসে পুলিশ। অনুপ্রবেশকারীকে খুঁজে দেখে তাদের চোখ কপালে ওঠে, মুখে ফোটে হাসি। অনুপ্রবেশকারী তো কোনো মানুষ নয়, বিশাল এক হরিণ। ঘটনাটি ঘটেছে গত ২৩ আগস্ট।

কয়েক দিন আগে সেন্ট জনস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশ টর্চের আলো ফেলে বাড়িতে তন্ন তন্ন করে অনুপ্রবেশকারীকে খুঁজছিল। হঠাৎ ঘরের ভেতর বাথরুমের পাশে একটি হরিণকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তারা। প্রাণীটি ঘাড় ঘুরিয়ে পুলিশ সদস্যদের দিকে চোখ পিট পিট করে তাকাচ্ছিল।

পরে হরিণটিকে নিরাপদে বের করে দেওয়ার জন্য পুলিশ সদস্য ও বাড়ির বাসিন্দারা ঘরের আসবাব সরিয়ে একটি পথ তৈরি করেন। এরপর পুলিশ সদস্যরা সুইমিংপুল পরিষ্কার করার জন্য ব্যবহার করা লম্বা হাতলের ব্রাশ দিয়ে হরিণটিকে বাড়ির উঠানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধরা পড়ে ভীত হরিণটি প্রথমে বের হতে চাইছিল না। একপর্যায়ে টলমল পায়ে দরজার দিকে হাঁটা শুরু করে ও দরজার কাছ থেকে দৌড়ে সোজা বাড়ির সুইমিংপুলে লাফিয়ে পড়ে। সুইমিংপুল সাঁতরে পার হয়ে হাঁচড়ে-পাঁচড়ে পানি থেকে ওপরেও উঠে আসে সেটি।

এরপর হরিণটি আবার সুইমিংপুলে লাফিয়ে পড়ে সাঁতার কাটতে শুরু করে। পুলিশও হরিণটিকে পুল থেকে বের করার চেষ্টা করতে থাকে। অবশেষে পুল থেকে উঠে বাড়ির সীমানাবেড়ার ফাঁক গলে ছুটে বেরিয়ে যায় প্রাণীটি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পুলিশ লিখেছে, ‘অনধিকার প্রবেশের জন্য কোনো সতর্কবার্তা জারি করার আগেই হরিণটি পালিয়ে যায়।’

ভিডিওতে এক পুলিশকে বলতে শোনা যায়, ‘আমার ২৩ বছরের পেশাগত জীবনে এই প্রথম ঘরের ভেতরে হরিণ দেখলাম।’

Read full story at source