একই শহরে দুই পার্কের দুই চিত্র

· Prothom Alo

ঢাকার গুরুত্বপূর্ণ দুই সবুজ পরিসর সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক। পাশাপাশি অবস্থান হলেও রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় রয়েছে স্পষ্ট পার্থক্য। সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন উন্নয়নকাজ, খোঁড়াখুঁড়ি, পড়ে থাকা নির্মাণসামগ্রী ও অপরিচ্ছন্ন পরিবেশে নষ্ট হচ্ছে পার্কের স্বাভাবিক সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা। কোথাও জমে আছে পানি, কোথাও পড়ে আছে বড় পাইপ ও নির্মাণসামগ্রী। অন্যদিকে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কারণে রমনা পার্কে রয়েছে পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ গাছপালা, জলাশয় ও হাঁটার উপযোগী পথ। নগরের মানুষের জন্য উন্মুক্ত দুটি গুরুত্বপূর্ণ পার্কের এই বৈপরীত্য নগর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের পার্থক্যকেই তুলে ধরে।

Visit turconews.click for more information.

উন্নয়নকাজ ও খোঁড়াখুঁড়িতে উদ্যানের বিভিন্ন অংশের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাউন্নয়নকাজের নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে উদ্যানের বিভিন্ন স্থানে। এতে ব্যাহত হচ্ছে পার্কের স্বাভাবিক পরিবেশ ও মানুষের চলাচল। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাউদ্যানের একটি অংশে জমে আছে পানি। ময়লা-আবর্জনা ও আগাছায় অপরিচ্ছন্ন হয়ে পড়েছে জায়গাটি। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাউদ্যানের ভেতরে পড়ে আছে বড় বড় পাইপ। উন্নয়নকাজের এসব সামগ্রী পড়ে থাকায় ব্যাহত হচ্ছে পার্কের স্বাভাবিক পরিবেশ। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাখোঁড়াখুঁড়ির পর তৈরি হওয়া বড় গর্ত ঘিরে দেওয়া হয়েছে সতর্কতামূলক ফিতা। পার্কে চলাচলকারীদের জন্য এমন স্থান তৈরি করছে ঝুঁকি। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাগাছপালা ও জলাশয় ঘেরা পার্কের একটি অংশ। পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশে স্বস্তির পরিসর তৈরি হয়েছে নগরবাসীর জন্য। রমনা পার্ক, ঢাকানিয়মিত পরিচর্যায় সবুজে ঘেরা রমনা পার্কের জলাশয় ও আশপাশের পরিবেশ। রমনা পার্ক, ঢাকাপার্কের খেলার জায়গায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে শিশুরা। রমনা পার্ক, ঢাকারমনা পার্কের জলাশয়ের পাশে ফুটে আছে ফুল। সবুজের মধ্যে এমন দৃশ্য পার্কটির সৌন্দর্য বাড়িয়েছে। রমনা পার্ক, ঢাকাজলাশয়ের ওপর তৈরি হাঁটার পথে চলছেন দর্শনার্থীরা। পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা পথটি হাঁটার জন্য উপযোগী। রমনা পার্ক, ঢাকা

Read full story at source