অবশেষে বিয়ে করছেন 'দুষ্টু কোকিল', প্রি-ওয়েডিং ফ্ল্যাশব্যাকে দেখুন তাঁর ১৩টি বোল্ড লুক
· Prothom Alo

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন ও ফ্যাশন নিয়েও অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বারবার বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও তা নাকচ করে আসছেন এই লাস্যময়ী অভিনেত্রী। দীর্ঘদিন ধরে পর্দায় নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করা মিমিকে নানা সময় দেখা গেছে ভিন্ন ভিন্ন স্টাইলের পোশাকে। কখনো গ্ল্যামারাস, কখনো এলিগ্যান্ট, আবার কখনো একেবারে ছিমছাম সাজে—প্রতিটি লুকেই নিজের মতো করে নজর কেড়েছেন মিমি। এবার তাঁর জীবনে আসতে চলেছে নতুন অধ্যায়। শোনা যাচ্ছে দীর্ঘদিনের প্রেমিক, পেশায় নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তির সঙ্গে নভেম্বর মাসে আইনি বিয়ে করতে চলেছেন তিনি। ডিসেম্বর মাসে কালিম্পংয়ে পাহাড়ে হবে বিয়ের আয়োজন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাই নতুন করে আলোচনায় দুষ্টু কোকিল গান দিয়ে দুই বাংলা জয় করে নেওয়া মিমি। চলুন, তাঁর প্রি-ওয়েডিং ফ্ল্যাশব্যাকে ফিরে দেখা যাক, নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া কিছু বোল্ড লুক।
গোলাপি ওয়ান-শোল্ডার ক্রপ টপের সঙ্গে জুটি হয়েছে ফুল-পাতার প্রিন্টের হাই-ওয়েস্ট স্কার্ট। পুরো সাজে ফুটে উঠেছে একেবারে নিখুঁত সামার ভাইব। সোনালি ও মেটালিক পুঁতির ভারী এমব্রয়ডারি করা কালো শর্ট ড্রেসে দারুণ গ্ল্যামারাস মিমি। পান্না সবুজ ও কালো রঙের ড্রেসে ধরা দিয়েছেন মিমি। ডিপ ভি-নেকের এই ড্রেসে রয়েছে থ্রি-ডি ফ্লোরাল সিকুইন মোটিফ, নিচের অংশে কালো ফ্রিঞ্জ ডিটেইলিং। সঙ্গে পায়ে পরেছেন গ্লিটারি হাই হিল। গলায় পান্না বসানো ডায়মন্ড নেকলেস ও কানে প্রজাপতি আকৃতির ইয়ার কাফ। চুলে রেখেছেন চমৎকার বাবল পনিটেল। শিয়ার সাদা শাড়ির সঙ্গে নজর কাড়ছে মেটালিক গোল্ডেন ব্লাউজ। জমকালো এই লুককে আরও আকর্ষণীয় করতে খোঁপা করেছেন সুন্দরী আর গলায় পরেছেন ডায়মন্ড চোকারআকর্ষণীয় ব্যাকলেস ব্লাউজের সঙ্গে শাড়ির লুকে মিমি চক্রবর্তী। হলুদ রঙে যেন উষ্ণ আলো ছড়াচ্ছেন তিনি। ড্রামাটিক ও বোল্ড এই লুকে মিমি পরেছেন সাদা ব্র্যালেট টপের ওপর কালো ফ্যাব্রিক জড়ানো ক্রপ টপ। বটমে আছে জমকালো এমব্রয়ডারি করা বেল্টের সাদা-কালো স্কার্ট। সঙ্গে কানে পরেছেন সিলভার মেটালিক ইয়াররিংস। হাতে মেটালিক চেইনের স্টেটমেন্ট কাফ। সাদা ও কালো জ্যামিতিক প্রিন্টের স্ট্র্যাপলেস জাম্পসুটে দেখা দিয়েছেন মিমি। এর সঙ্গে গলায় পরেছেন মেটালিক গোল্ডেন চোকার নেকলেস। কানে শোভা পাচ্ছে মানানসই গোল্ডেন ইয়ার কাফঅল ব্ল্যাক এই লুকে মিমি চোখ ধাঁধাচ্ছেন একেবারে। পরেছেন কালো ব্রালেট ও লো রাইজ স্কার্টের সঙ্গে উইংড কেপ বাদামি শর্ট-স্লিভ ক্রু-নেক টপের সঙ্গে চেক প্রিন্টের স্টাইলিশ মিনি স্কার্ট জুটি হয়েছে এই লুকে । স্মার্ট ক্যাজুয়াল এই আউটফিটের সঙ্গে পায়ে পরেছেন ন্যুড রঙের হাই হিল পাম্পস। চোখে কালো শেডস আর কানে গোল্ডেন হুপস লুকটি সম্পূর্ণ করেছে।রেড লুকে ল্যাটেক্স ওয়ান-শোল্ডার মিনি ড্রেস আর মায়চিং হিলে দেখা দিয়েছেন নায়িকা। সঙ্গে চোখে পরেছেন মানানসই শেডস ডিপনেক, ফুলস্লিভ রয়েল ব্লু ব্লাউজের সঙ্গে ম্যাচিং ফিউশন শাড়ির লুকে মিমি বডি হাগিং কালো গাউন তাঁর পরনে। যেখানে সবচেয়ে বেশি নজর কাড়ছে এক্সট্রিম কাট-আউট ডিজাইন। অফ-হোয়াইট স্লিভলেস ড্রেসে রয়েছে সাইড হাই-স্লিট ডিটেইলিং। কানে পরেছেন মেটালিক ফ্লোরাল ডিজাইনের বড় ইয়াররিংস। চুল পেছনে টেনে রেখেছেন স্লিক স্টাইলে।ছবি: ইন্সটাগ্রাম
Visit biznow.biz for more information.