কিম কার্ডাশিয়ানের লন্ডন লুক: লেদার গাউন থেকে ঝলমলে টু-পিসে গ্ল্যামারের নতুন অধ্যায়

· Prothom Alo

স্কিমসের প্রথম আন্তর্জাতিক ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনকে কেন্দ্র করে লন্ডনে কিম কার্ডাশিয়ানের স্টাইলে ছিল একের পর এক চমক। লেদার, লেস, স্পার্কল আর বডি-হাগিং সিলুয়েটে নিজের পরিচিত গ্ল্যামারকে নতুনভাবে তুলে ধরেছেন তিনি।

Visit milkshakeslot.com for more information.

লন্ডনে পা রাখার পর মাত্র কয়েক দিন। এর মধ্যেই একাধিক আলোচিত লুকে শহরের ফ্যাশন প্রক্ষাপটে নিজের উপস্থিতি জানান দিয়েছেন কিম কার্ডাশিয়ান। নিজের শেপওয়্যার ব্র্যান্ড স্কিমসের প্রথম আন্তর্জাতিক ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন এবং লন্ডন ফ্যাশন উইকের ব্যস্ত সময়ে তাঁকে দেখা গেছে একের পর এক নজরকাড়া সাজে। লেদার, লেস, স্পার্কল আর বডি-হাগিং প্যার্টানের গাউন। সব মিলিয়ে কিমের সাম্প্রতিক লুকগুলো ছিল তাঁর চেনা গ্ল্যামারেরই নতুন সংস্করণ।

ন্যুড মারমেইড গাউন

এই ধারার সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে কাস্টম লুদোভিচ দ্য সাঁ সেরনাঁ গাউনেস্কিমসের নতুন কালেকশন থেকে অনুপ্রাণিত এই পোশাকটি তৈরি করা হয়েছে বিশেষভাবে কিমের জন্য। কালেকশনটি বাজারে আসার কথা এক অক্টোবরনুড লেদার ও শিফনের মিশেলে তৈরি গাউনটির সবচেয়ে চোখে পড়ার মতো দিক ছিল এর ফিগার-হাগিং সিলুয়েটগভীর নেকলাইন থেকে শুরু করে শরীরের সঙ্গে লেগে থাকা বডিস ধীরে ধীরে হিপের কাছে কিছুটা ঢিলেঢালা হয়ে নেমে গেছে ম্যাক্সি স্কার্ট প্যর্টানে। পোশাকের এক পাশের লেসিং পুরোপুরি বাঁধা হয়নিফলে নিচে থাকা নরম শিফন প্যানেল আংশিক দৃশ্যমান হয়েছে। এই ডিজাইন গাউনটিতে যোগ করেছে একধরনের সাহসী অথচ পরিমিত নাটকীয়তাএর সঙ্গে ছিল সুইপিং ট্রেন, যা হাঁটার সময় পুরো লুককে আরও জমকালো করে তুলেছে। ওপেন-টো হিল, ল্যাভেন্ডার টোনের ব্লাশ এবং খোলা রাখা লম্বা কালো চুলস্কিমসের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর এই উপস্থিতি ছিল সন্ধ্যার অন্যতম আলোচিত ফ্যাশন মুহূর্ত

স্নেক-প্রিন্ট লেদার সেট

গাঢ় বাদামি স্নেক-প্রিন্ট লেদারের টু-পিস সেট। টপটা ইনারওয়্যার-স্টাইলে। যোগ করা হয়েছে ছোট ছোট মেটাল আইলেট আর লেস-আপ ডিটেইলস্কার্টটি লম্বা, ফ্লোর-লেংথ, সামনের দিকে সেন্টার-ফ্রন্ট লেসিং আর হুক ডিটেইল দিয়ে সাজানোসঙ্গে অভারসাইজড ব্রাউন লেদার বাইকার জ্যাকেট, কাঁধ থেকে অর্ধেক নামানো, স্টাইলিং-এ একটা এফোর্টলেস, ‘জাস্ট থ্রোন অন’ ভাইব আনার জন্যচুল লম্বা, ন্যাচারাল ওয়েভি, মেকআপ ওয়ার্ম টোনের। ব্রোঞ্জি আই আর গ্লসি নুড লিপলুদোভিচ দ্য সাঁ সেরনাঁর তৈরি এই স্নেক-প্রিন্ট লেদার সেটে। গাউনের তুলনায় এই সাজ অনেক বেশি তীক্ষ্ণ এবং এজি। পোশাকের কাঠামোতেই ছিল কিমের পরীক্ষামূলক স্টাইলিংয়ের ইঙ্গিত

শিমারি ক্রিস্টাল মেশ ক্রপ সেট

বেজ কালারের শিমারি মেশ ফ্যাব্রিকের হল্টার-নেক ক্রপ টপ আর ম্যাচিং ম্যাক্সি স্কার্ট। নেকলাইনে আর ওয়েস্টে চিকন ক্রিস্টাল বা রাইনস্টোন ট্রিম বসানো, যেটা পুরো লুকটাকে একটি জুয়েলড ফিনিশ দিয়েছেফ্যাব্রিকটা বডি-হাগিং, স্কিন-টাইট, লাইটে শাইন করছে। এটা মূলত নাইট-আউট বা আফটার-পার্টি লুক মিনিমাল অ্যাক্সেসরি, চুল খোলা আর লম্বা, ফোকাসটা পুরোপুরি ফ্যাব্রিকের টেক্সচার আর ফিটের ওপরকিমের সাম্প্রতিক লন্ডন সফরের লুকগুলোতে একটি বিষয় পরিষ্কার। একই রঙ ও একই ধরনের বডি-হাগিং সিলুয়েট ব্যবহার করেও ভিন্ন ভিন্ন আবহ তৈরি করা যায়কখনও লেদারের মাধ্যমে সাহসী গ্ল্যামার, কখনও ঝলমলে টু-পিসে পার্টি লুক, আবার কখনও জার্সি ড্রেসে তুলনামূলক সহজ স্টাইল। প্রতিটি সাজেই ছিল পরিকল্পিত কনট্রাস্টবিশেষ করে নুড টোনের পোশাকে কিমের উপস্থিতি তাঁর সাম্প্রতিক স্টাইলের একটি বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তবে শুধু রঙ নয়, টেক্সচার এবং কাটের পরিবর্তনই প্রতিটি লুককে আলাদা করেছেলেদারের কাঠিন্যের সঙ্গে শিফনের নরম ভাব, স্পার্কলিং পোশাকের সঙ্গে মেটালিক ডিটেইলিং কিংবা জার্সির নমনীয়তার সঙ্গে স্ট্রাকচার্ড ব্যান্ডেজ ওভারলে। সবখানেই ছিল টেক্সচারের খেলাস্কিমসের আন্তর্জাতিক যাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তকে ঘিরে কিম কার্দাশিয়ানের এই সাজগুলো তাই শুধু রেড কার্পেট গ্ল্যামারের উদাহরণ নয়একই সঙ্গে এগুলো তাঁর ব্যক্তিগত ফ্যাশন ভাষারও একটি ছবি। যেখানে বোল্ড সিলুয়েট, বডি-হাগিং কাট এবং পরিচিত গ্ল্যামার বারবার ফিরে আসে

Read full story at source