স্টাডি অ্যাব্রোড ফেয়ার: ব্রিটিশ কাউন্সিল–প্রথম আলো চুক্তি সই
· Prothom Alo
বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিকে আরও সহজ করতে প্রথম আলো দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’।
Visit michezonews.co.za for more information.
আগামী ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ফেয়ার অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১৬ অক্টোবর থেকে চলবে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন।
এ আয়োজনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রথম আলোর একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বক্তব্য দেনঅনুষ্ঠানে জুনায়েদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতিবছর ৫৫ থেকে ৬০ হাজার শিক্ষার্থী বিদেশে পড়তে যান। বিদেশে পড়াশোনার আগে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজেন। কিন্তু সব সময় সঠিক তথ্য পাওয়া যায় না। তাই বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের একটি ট্রাস্টেড সোর্স থেকে সঠিক তথ্য পাওয়ার সুযোগ তৈরি করছে এই স্টাডি অ্যাব্রোড ফেয়ার। প্রথম আলোর সঙ্গে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’
এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘গত এক থেকে দেড় বছরে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে আমরা স্টাডি অ্যাব্রোড ফেয়ার ও ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ারের মতো দুটি বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করেছি। আমরা বিশ্বাস করি, প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে নেওয়া এমন উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবক—উভয়েই উপকৃত হবেন।’
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ বক্তব্য দেনবাংলাদেশের সংস্কৃতি ও অগ্রযাত্রার সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘দেশের অনেক গুণী মানুষ বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব। প্রথম আলো আয়োজিত স্টাডি অ্যাব্রোড ফেয়ারে এ বছরও যুক্ত থাকার জন্য ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানাই।’
ব্রিটিশ কাউন্সিলের ক্যাম্পেইন মার্কেটিং ম্যানেজার (এশিয়া প্যাসিফিক) মুতাম্মীম আহমদ বলেন, ‘প্রথম আলোর এ রকম উদ্যোগের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের যুক্ততা সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুযোগ তৈরি করেছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত বিভিন্ন কোর্স ও পরীক্ষাব্যবস্থা সম্পর্কে জানা ও যুক্ত হওয়ার মাধ্যম হিসেবে ভবিষ্যতেও এ রকম উদ্যোগ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।’
স্টাডি অ্যাব্রোড ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে প্রত্যাশা করেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতানস্টাডি অ্যাব্রোড ফেয়ারের প্রথমবারের আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (স্কুল) জুবায়ের নাঈম। তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, এবারের আয়োজনও বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।’
আয়োজকেরা জানান, দুই দিনের অফলাইন ফেয়ারে শিক্ষার্থী ও অভিভাবকেরা সরাসরি এসে পছন্দের বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদনপ্রক্রিয়াসহ প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ নিতে পারবেন। এ ছাড়া অনলাইন ফেয়ারে থাকবে দেশের শীর্ষ এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলোর সেবা–সম্পর্কিত বিস্তারিত তথ্য ও অফার।
স্কলারশিপ ও শিক্ষাসংক্রান্ত কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলো বিশেষ অফারে ‘ব্রিটিশ কাউন্সিল স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ অংশ নিতে পারবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১৪ অক্টোবরের মধ্যে ০১৭২১-৮১৯৯১৪ নম্বরে অথবা [email protected] মেইলে যোগাযোগ করতে হবে। এ ছাড়া মেলায় অংশ নিতে নিবন্ধন করা যাবে এই লিংকে।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী মহাব্যবস্থাপক (ডিজিটাল কনটেন্ট) খায়রুল বাবুই, উপব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) বিবর্ধন রায়, সহকারী ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) জাহিদ হাসান, সিনিয়র এক্সিকিউটিভ বিপাশা বালা এবং ব্রিটিশ কাউন্সিলের ক্যাম্পেইন মার্কেটিং ম্যানেজার (এশিয়া প্যাসিফিক) মুতাম্মীম আহমদ, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (স্কুল) জুবায়ের নাঈম প্রমুখ।