‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি
· Prothom Alo

গল্পটা শুরু হয়েছিল ১৫ বছর আগে। ২০১১ বিশ্বকাপ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছিল সেই গল্পের জন্মভূমি। বিরাট কোহলি সেখান থেকে তাঁর ওয়ানডে বিশ্বকাপ–গল্পের শুরুটাও করেছিলেন দারুণভাবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস। তখন অনেকেই নিশ্চিত ছিলেন, এই ছেলে একদিন বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে দেবে!
Visit rouesnews.click for more information.
কালের খেয়ায় ভর করে কোহলি এখন আর সেই ২২ বছরের ছেলেটি নেই। ক্রিকেটে অনেক ঘাটের জল খেয়ে এবং খেলাটির ইতিহাস আরও সমৃদ্ধ করে কোহলি এখন ৩৭ বছর ৩২৫ দিন বয়সী এক তারকা। কিন্তু জীবনানন্দ দাশ লিখেছিলেন ‘নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়’।
সেই নিয়ম মেনে কোহলিও একদিন ক্রিকেট ছাড়বেন। ধাপে ধাপে সেই শেষ ধাপে পৌঁছানোর কাজ ২০২৪ সালের জুন থেকেই শুরু করেন কোহলি। ভারত সেবার টি–টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এ সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। পরের বছর মে মাসে ছাড়েন টেস্ট। আর এখন জানিয়ে দিলেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
বিরাট কোহলিএবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।ভারতের মিডিয়া ‘জিওস্টার’–এর সঙ্গে আলাপচারিতায় এই সিদ্ধান্ত জানান কোহলি। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে আগামী বছর ৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ৫০ ওভার সংস্করণে বিশ্বকাপ। কোহলি মনে করেন, বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে ফর্ম ধরে রাখতে শারীরিক ও মানসিকভাবে বেশ ধকল পোহাতে হবে। আর এ প্রসঙ্গেই সিদ্ধান্তটা জানিয়ে দেন কোহলি।
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত হলো বাংলাদেশের প্রতিপক্ষবিশ্বকাপে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ রানের এ মালিক বলেন, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’
ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছিল কোহলির। এরপর আরও তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৩ সালে সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ রানও (৭৬৫) ছিল তাঁর। বিশ্বকাপের এক আসরে সেটা ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। ক্যারিয়ারে এ চার বিশ্বকাপের মধ্যে প্রথম ও সর্বশেষ আসরটি ঘরের মাঠে খেলেন কোহলি। প্রথমবারে চ্যাম্পিয়ন হলেও সর্বশেষবার ফাইনালে হারেন।
ভারতের হয়ে এখন শুধু ওয়ানডে খেলেন ৩৭ বছর বয়সী কোহলিআইপিএল ও আন্তর্জাতিক ওয়ানডে খেলে চলা কোহলির কাছে প্রতিদ্বন্দ্বিতা ও তীব্রতার দৃষ্টিকোণ থেকে ৫০ ওভারের বিশ্বকাপ অনন্য এক আসর। শুনুন তাঁর মুখেই, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টুয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টুয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’
ঘরোয়া ক্রিকেট খেলতে দেওয়া হচ্ছে না, ফোন এখনো জব্দ—কী আছে রিজওয়ানের কপালেওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন কোহলি। ৩৭ ইনিংসে ৫৯.৮৩ গড়ে করেছেন ১,৭৯৫ রান। সেঞ্চুরি ৫টি, ফিফটি ১২টি। বিশ্বকাপে টেন্ডুলকারের সর্বোচ্চ রানের (২২৭৮) রেকর্ড ভাঙতে আর ৪৮৪ রান চাই কোহলির।
দেড় দশকেরও বেশি সময় ধরে ভারতের ওয়ানডে দলের সঙ্গে আছেন কোহলি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তাঁর কী লক্ষ্য, সেটা না বললেও চলে। তবু শুনুন কোহলির মুখেই, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’
Virat Kohli has confirmed that the 2027 ODI World Cup will be his last for India pic.twitter.com/IUYbIoLaXo
— Wisden (@WisdenCricket) September 26, 2026
ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ সেঞ্চুরি করা কোহলিকে নিয়েই ভারত এখন এই সংস্করণের ক্রিকেটে মনোযোগ দিচ্ছে। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তারা। আগামীকাল থেকে শুরু হবে ৩ ম্যাচের এ সিরিজ। এ বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২০২৭ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত।