পাঁচমিশালি সবজির রেসিপি
· Prothom Alo
উপকরণ
পটোল: আধা কাপ
গাজর: আধা কাপ
Visit asg-reflektory.pl for more information.
বরবটি: আধা কাপ
বাঁধাকপি: আধা কাপ
ক্যাপসিকাম: আধা কাপ
পেঁয়াজভাজা খোলা: ১ কাপ
কাঁচা মরিচ: ১০-১২টা
গুঁড়া: দুধ আধা কাপ
আদাকুচি: ১ টেবিল চামচ
রসুনকুচি: ১ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার: ১ টেবিল চামচ
চিকেন পাউডার: ১ টেবিল চামচ
ডিম: ১টা
তেল: আধা কাপ
ঘি: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো
চিনি: ১ টেবিল চামচ
প্রণালি
সবজি সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিতে হবে।
কর্নফ্লাওয়ার, ডিম ও দুধ ২ কাপ পানি দিয়ে মিশিয়ে রাখতে হবে।
এবার একটি প্যানে তেল গরম করে আদা ও রসুনকুচি ভেজে ভাঁজখোলা পেঁয়াজ দিতে হবে।
পেঁয়াজ চকচকে হলে মুরগি, চিকেন পাউডার, কাঁচা মরিচ ও চিনি দিয়ে ২-৩ মিনিট ভালোভাবে নেড়ে সেদ্ধ সবজিগুলো দিয়ে দুধের মিশ্রণ দিয়ে ঢেকে রান্না করতে হবে।
সব উপকরণ সেদ্ধ হয়ে মাখা মাখা হলে ১ টেবিল চামচ ঘি দিয়ে ২ মিনিট পর নামিয়ে পরিবেশন।