স্যাটেলাইট দিয়ে বঙ্গোপসাগরে নজরদারি করতে চায় বিএসসিএল
· Prothom Alo

বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্ত করা, সমুদ্রে চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়তে চায় সরকার। এ জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার (এআইএস) উন্নত সংস্করণ ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, কম উচ্চতার চারটি স্যাটেলাইটের মাধ্যমে এই নজরদারি চালানো হবে। প্রকল্পের আনুমানিক ব্যয় হতে পারে ৬০০ কোটি টাকার মতো।
Visit mchezo.co.za for more information.