মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব পোশাক শ্রমিকদের

· Prothom Alo

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। আজ রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেওয়া হয়। মালিকপক্ষ বিশৃঙ্খল পরিস্থিতির কারণ দেখিয়ে প্রস্তাব জমা দিতে ৪ দিন সময় পেয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষ প্রস্তাব না দিলেও ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো নির্ধারণ করা হবে।

Visit h-doctor.club for more information.

Read full story at source