এক চিকুনগুনিয়া রোগীর আত্মকাহিনি

· Prothom Alo

আমার খুব একটা বড় রোগের ইতিহাস নেই। অনেকের তো ছোটবেলায় কলেরা, কালাজ্বর, জলবসন্ত, গুটিবসন্ত—কত কিছুই হয়। টাইফয়েড, পোলিওতে ভুগে শারীরিক, মানসিকভাবে বিঘ্ন ঘটতেও দেখেছি অনেকের। আমার বাপু ওসবের বালাইটালাই ছিল না কোনোকালেই।

Visit bettingx.club for more information.

গ্যান্দাকালে কী একটা হলো, মা-বাবা রিমেটিক ফিভার (বাতজ্বর) বা টিউবারকিউলোসিস (টিবি/যক্ষ্মা) মনে করে বেশ একটা হুলুস্থুল বাধিয়ে তুলেছিল। পরে জানা গেল, ওসব কিছু না। সাধারণ বাত আর শ্বাসকষ্ট। বাবার অত্যাচারে এত মলা, ঢ্যালা, লাল-সবুজ শাকসবজি আর ভিটামিন ‘এ’ খেয়েছি ড্রপারে ড্রপারে যে চোখ দুটো বিশ্রি রকমের ভালো হয়েই রইল। 

বসন্ত-ফসন্ত তো কোনো দিন কাছেও ঘেঁষতে পারল না। আর শিশুদের ৯টি মারাত্মক রোগের নামগুলো তো তত্ত্বীয়জ্ঞানেই সীমাবদ্ধ রয়ে গিয়েছিল। ব্যবহারিক ক্লাস আর করা হয়নি আমার।

আশপাশের সবাই যখন জন্ডিসে ভুগে ৩ মাস, ৬ মাস ধরে ডাব, পেঁপে, হলুদবিহীন তরকারির উৎসব উদ্‌যাপন করছিল, তখনো আমি বেহায়ার মতো হাঁ করে শুধু দেখেই গেলাম। নিজেকে বোঝালাম, পেঁপে বড় বিস্বাদ। তবে হ্যাঁ, টাইফয়েড একবার হয়েছিল, মাধ্যমিক পরীক্ষার পর। তা-ও মা-বাবার এক সপ্তাহের ঝাঁটাপেটা চিকিৎসার ঠেলায় লেজকাটা শিয়ালের মতো পালিয়ে গেল। ভোগারই সুযোগ পেলাম না। চুলটুল কেটে ফেলে দিলাম। ল্যাঠা চুকে গেল।

কত রকম মজার মজার নামের অসুখ এল তারপর। প্লেগ, ডেঙ্গু, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু...আমি খালি শুনেই গেলাম।

তো, এত কথা কেন বলছি আমি?

এরপর কয়েক মাস ধরে আমার বাঁ পা আমার নিয়ন্ত্রণের বাইরে। এমনিতেই পারিবারিকভাবে ঠাকুরদাদার উত্তরাধিকারসূত্রে পাওয়া অস্ট্রিওআর্থ্রাইটিসের আশীর্বাদ আমার আজীবনের সঙ্গী; তার ওপর এই চিকুনগুনিয়ার ব্যথা—দিন নেই, রাত নেই ছ্যাঁচড়া প্রেমিকের মতো লেপটেই আছে শরীরজুড়ে। আমি লাফাতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, পা ঝুলিয়ে রাখতে পারি না, হাঁটু গেড়ে বসতে পারি না, টান টান হয়ে শুতেও পারি না।

এই আমার নির্লজ্জ ধরনের রোগ প্রতিরোধক্ষমতাকে কচু দেখিয়ে আমাকে ল্যাং মেরে ফেলে দিল একটা রোগ। জঘন্য নাম ও পরিচয়ের বহুল পরিচিত ও আলোচিত চিকুনগুনিয়া। ২০১৭ সালের মে মাসে যখন ঘরে ঘরে এই জ্বর লেটেস্ট ফ্যাশন হিসেবে ভাইরাল, তখনো আমি বরাবরের মতো নিজেকে পালোয়ান মনে করে সবাইকে নিয়ে ট্রল করতে লাগলাম। এর ভেতর কেউ ২২ দিন, কেউ দুই সপ্তাহ করে জ্বরে ভুগল, অফিস কামাই করল, আর সবার উপদেশাঞ্জলি গলায় ঝুলিয়ে হাহাকার করল। চিকুনগুনিয়ার এই বাম্পার ফলনের মৌসুম যখন শেষের দিকে, সবাই যখন ফিরতে শুরু করল, তখন আমি আবারও হতাশ হলাম।

ঈশ্বর বুঝি এবার আড়ালে বসে মুচকি হাসলেন। কৃপা করলেন আমায়। মুখ তুলে চাইলেন এই অভাগীর দিকে। ফলত জ্বর। হালকাপাতলা যেমন আমার সারা বছরই একটু-আধটু থাকে। তারপর শুরু হলো একটু-আধটু ব্যথা। সবাই ভয় দেখাতে শুরু করল। জ্বরের বাহানায় অফিস কামাই করলাম দুই দিন। দুই দিন পর ঝরঝরা। আবার অফিস। আবার দুই দিন পর জ্বর। তবে আগেরটা যে ছিল সিনেমার ট্রেলার, এইটা হলো ফুল মুভি। লাল লাল দানা পুরো এইচডি ভার্সনে শোভা পেতে শুরু করল শরীরজুড়ে। আমি প্রমাদ গুনলাম। অতঃপর প্রচণ্ড ব্যথা এবং শয্যাগ্রহণ।

কপাল ভালো, রোজার ঈদের ছুটি শুরু হলো। অফিস কামাই গেল না। সবাই ছুটি কাটাতে বাড়িতে গেল আর আমি বিছানার সঙ্গে গাঁটছড়া বাঁধলাম।

শুনেছিলাম, এই রোগের কোনো চিকিৎসা নেই।

তাই ডাক্তার-কবিরাজ ছাড়াই কেবল প্যারাসিটামল আর কর্নস্যুপে রেহাই পেলাম সে যাত্রায়। সঙ্গে ছিল ঘরের মানুষগুলোর যারপরনাই ধৈর্য। আমার ব্যথা, খুঁতখুঁতানি, কান্নাকাটি, বাচ্চামি—সবকিছু ওরা আনারস মেশানো ভালোবাসা দিয়ে সারিয়ে তুলল।

কিন্তু না, এখানেই শেষ নয়।

রাজ কাপুরের সেই বিখ্যাত উক্তি ‘দ্য শো মাস্ট গো অন’কে সর্বোচ্চ মর্যাদা দিয়ে চিকুনগুনিয়া রয়ে গেল আমার দেহাভ্যন্তরে পুত্রপৌত্রাদিক্রমে।

এক বছর ধরে আমি ব্যথায় আক্রান্ত হয়ে রইলাম। প্রথমে আক্রান্ত হয়েছিল ডান পা। পুরো দুই মাস আমি ল্যাংড়া আমের মনুষ্য ভার্সনের মডেল ছিলাম। তখন তো শুধু হাঁটায় সমস্যা ছিল। ওই ঠ্যাং নিয়ে আমি লাফঝাঁপ, চাকরি, ছাত্র পড়ানো, দৌড়াদৌড়ি—সবই করেছি পায়ের পাতা আর হাঁটুতে বেল্ট পরে।

এরপর কয়েক মাস ধরে আমার বাঁ পা আমার নিয়ন্ত্রণের বাইরে। এমনিতেই পারিবারিকভাবে ঠাকুরদাদার উত্তরাধিকারসূত্রে পাওয়া অস্ট্রিওআর্থ্রাইটিসের আশীর্বাদ আমার আজীবনের সঙ্গী; তার ওপর এই চিকুনগুনিয়ার ব্যথা—দিন নেই, রাত নেই ছ্যাঁচড়া প্রেমিকের মতো লেপটেই আছে শরীরজুড়ে। আমি লাফাতে পারি না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, পা ঝুলিয়ে রাখতে পারি না, হাঁটু গেড়ে বসতে পারি না, টান টান হয়ে শুতেও পারি না। বাস থেকে নামতে হয় খুব সাবধানে বুড়ো মানুষের মতো। যখন-তখন জ্বর, অসহ্য ব্যথা, আড়ষ্টতা আর হাঁটার সময় অস্থিসন্ধির মড়মড় শব্দ এখন আমার নিত্যদিনের ঝঞ্ঝাট। অথচ এ জিনিস কাউকে দেখানোও যায় না, বোঝানোও যায় না।

তো, এত প্যাঁচাল পাড়ার উদ্দেশ্য আমার একটাই, তা হলো—যারা চিকুনগুনিয়ায় ভুক্তভোগী, তাদের কাছে একটাই কথা বলার আছে, আয় ভাই, বুকে আয়।

এখন আমি বুঝি, জয়েন্টের ব্যথার কী সুখ!

এডিস মশার দিব্যি, আর কোনো দিন আমি মাসি-পিসিদের বাতের ব্যথার গোঙানি শুনে বিরক্ত হব না।

সিক্রেট কোড অব পাসপোর্ট অফিসকাকে কীভাবে খুশি করবেন?করপোরেট তেলবেকারত্ব দূরীকরণের উপায়সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্টরসালো Billboardআজব দেশে মীনাবাঁশি যার যার, বাঁশ সবার

Read full story at source