ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি
· Prothom Alo

ভূত, অশরীরী আত্মা, খুন, রক্তপাত কিংবা অজানা কোনো বিপদের দৃশ্য—বাস্তবে এসব থেকে আমরা দূরে থাকতে চাই। অথচ ভৌতিক সিনেমা দেখার সময় আমরা ভয়ে কুঁকড়ে যাই, চিৎকার করে উঠি, কিন্তু ঠিকই আবার পরের দৃশ্য দেখার জন্য অধীর হয়ে থাকি। যে ভয় বাস্তব জীবনে আমাদের অস্বস্তিতে ফেলে, সেই ভয় পর্দায় দেখতে ভালো লাগে কেন?
Visit mchezo.life for more information.
আমার ৩ বছরের মেয়ে ভূতের কার্টুন দেখে ভয় পায়। আবার না দেখেও থাকতে পারে না! আমরা প্রায়ই বৃহস্পতিবার রাতে হরর সিরিজ বা প্রামাণ্যচিত্র দেখি। তারপর সারা রাত লাইট জ্বালিয়ে ঘরে জড়সড় হয়ে বসে থাকি। বাথরুমে যেতে ভয় লাগে। ভোর হলে, আলো ফুটলে ঘুমাতে যাই।
এই তো সেদিন ‘রিয়েল ডিটেকটিভ সিজন ওয়ান’ দেখা শেষ করেও একই অনুভূতি হলো। ছোটবেলায় আমি আর আমার ছোট ভাই ভূত এফএম শুনতাম চোখ বড় বড় করে। নেটওয়ার্কের সমস্যা হতো, তাই মশারির ওপর মুঠোফোন রেখে শুনতাম। তারপর আর কেউ বাথরুমে যেতাম না। বড় হওয়ার পর যখন জানতে পেরেছি সেগুলো সব স্ক্রিপ্টেট ছিল, হৃদয় ভেঙে খানখান!
সে যা-ই হোক, ভূত, অশরীরী আত্মা, খুন, রক্তপাত কিংবা অজানা কোনো বিপদের দৃশ্য—বাস্তবে এসব থেকে আমরা দূরে থাকতে চাই। অথচ ভৌতিক সিনেমা দেখার সময় আমরা ভয়ে কুঁকড়ে যাই, চিৎকার করে উঠি, কিন্তু ঠিকই আবার পরের দৃশ্য দেখার জন্য অধীর হয়ে থাকি। যে ভয় বাস্তব জীবনে আমাদের অস্বস্তিতে ফেলে, সেই ভয় পর্দায় দেখতে ভালো লাগে কেন?
মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও গবেষণা এ বিষয়ে কয়েকটি ব্যাখ্যা দিয়েছে
নিরাপদে ভয় পাওয়ার রোমাঞ্চ
দর্শক জানেন এটা সত্যি না, তারপরও সিনেমা দেখে ভয়ে কুকড়ে যান কেউ কেউভৌতিক সিনেমা দেখার সময় দর্শক জানেন, পর্দার বিপদটি বাস্তব নয়। ফলে বাস্তব বিপদের মুখোমুখি না হয়েও ভয়, উত্তেজনা ও রোমাঞ্চ অনুভব করা যায়। ভয়ের দৃশ্য দেখলে হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে, শ্বাস দ্রুত হয় এবং শরীর সতর্ক হয়ে ওঠে। কারও কারও কাছে এই শারীরিক প্রতিক্রিয়াগুলো আতঙ্কের বদলে রোমাঞ্চকর।
বিপদ কেটে যাওয়ার স্বস্তি
ভৌতিক সিনেমায় ভয় যত বাড়ে, বিপদ কেটে যাওয়ার পর স্বস্তিও তত তীব্র হতে পারে। কোনো চরিত্র ভয়ংকর পরিস্থিতি থেকে বেঁচে ফিরলে দর্শকও একধরনের আনন্দ অনুভব করেন।
মনোবিজ্ঞানের এক্সাইটেশন ট্রান্সফার থিওরি বা উত্তেজনা স্থানান্তর তত্ত্ব অনুযায়ী, ভয়ের সময় শরীরে তৈরি হওয়া উত্তেজনা বিপদ কেটে যাওয়ার পর আনন্দের অনুভূতিকে আরও তীব্র করতে পারে।
অজানা ও ভয়ংকর বিষয় জানার কৌতূহল
মানুষের কৌতূহল শুধু সুন্দর বা আনন্দদায়ক বিষয়েই সীমাবদ্ধ নয়। মৃত্যু, অশুভ শক্তি, অপরাধ কিংবা মানুষের অন্ধকার দিক সম্পর্কেও আমাদের জানার আগ্রহ থাকে। মনোবিজ্ঞানে এ ধরনের আকর্ষণকে বলে মরবিড কৌতূহল। ভৌতিক সিনেমা দর্শককে নিরাপদ দূরত্ব থেকে ভয়ংকর ও অস্বস্তিকর বিষয়গুলো অনুসন্ধানের সুযোগ দেয়।
মঙ্গোলিয়ায় বেড়াতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো সাবেক টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনুরবাস্তব জীবনের ভয় মোকাবিলার মহড়া
‘অ্যানাবেল কামস হোম’ সিনেমার একটি দৃশ্যআরেকটি ব্যাখ্যা হলো, ভৌতিক সিনেমা মানুষকে নিরাপদ পরিবেশে তীব্র আবেগের অভিজ্ঞতা নিতে সাহায্য করে। ভয়, অনিশ্চয়তা কিংবা বিপদের অনুভূতি কীভাবে সামলাতে হয়,পরোক্ষভাবে তা দর্শক অনুশীলন করতে পারেন।
কিছু গবেষক মনে করেন, এ ধরনের অভিজ্ঞতা মানসিক প্রস্তুতিতে সহায়ক।
কারা বেশি ভৌতিক সিনেমা পছন্দ করেন?
যাঁরা নতুন, তীব্র ও রোমাঞ্চকর অভিজ্ঞতা পছন্দ করেন; তাঁদের মধ্যে ভৌতিক সিনেমার প্রতি আগ্রহ তুলনামূলক বেশি দেখা যায়। মনোবিজ্ঞানে এই প্রবণতাকে বলা হয় সেনসেশন সিকিং।
তবে...
ভৌতিক সিনেমা সবার জন্য আনন্দদায়ক নয়। কারও ক্ষেত্রে এটি উদ্বেগ বাড়াতে বা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। প্রভাব ফেলতে পারে মানসিক স্বাস্থ্যে। তাই যে ধরনের সিনেমা উপভোগ্য মনে হয়, সেটিই বেছে নেওয়া ভালো।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড
টিকটিকি দেখে আপনিও কি ভয় পান? কারণটা জানুন