দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান

· Prothom Alo

শুটিং থেকে শুরু করে ছবি মুক্তির প্রস্তুতি—‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ঘিরে দীর্ঘ পথ পেরিয়েছে গোটা টিম। নানা বাধা এবং বিলম্বের মধ্যেও যাঁরা ছবিটির পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার বিশেষ উদ্যোগ নিলেন সালমান খান। ছবির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের নিজের পানভেলের খামারবাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। শুধু আপ্যায়নই নয়, প্রত্যেককে উপহার দিলেন সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি। বলিউডে সালমানের উদারতার কথা কারও অজানা নয়। এবার তাঁর এই উদ্যোগে আপ্লুত ‘মাতৃভূমি’র পুরো দল।

সালমান খান আর টাইগারের জন্য একই পিস্তল ব্যবহার করা হয়েছিলঅভিনেতা সালমান খান

সম্প্রতি পানভেলের খামারবাড়িতে বিশেষ আয়োজন করেছিলেন সালমান। ট্রেলার প্রকাশের পর ছবির প্রচারপর্বও শুরু হয়েছে। এর মধ্যেই হঠাৎ করে গোটা টিমকে একসঙ্গে সময় কাটানোর আমন্ত্রণ জানান অভিনেতা। ‘মিড-ডে’-কে ছবির দলের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ছবির কাজ নানা বাধা ও বিলম্বের মধ্য দিয়ে এগিয়েছে। শেষ পর্যন্ত ছবিটি যেভাবে তৈরি হয়েছে, তাতে খুশি সালমান। মুক্তির প্রস্তুতি শুরু হওয়ায় স্বস্তিও পেয়েছেন তিনি। সেই আনন্দ এবং কৃতজ্ঞতা থেকেই কলাকুশলীদের জন্য এই আয়োজন। প্রত্যেককে কাপুর ওয়াচ কোম্পানির সুইজারল্যান্ডে তৈরি একটি করে বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন তিনি। বলা হচ্ছে, ঘড়িগুলোর দাম আনুমানিক ২ লাখ থেকে ৬ লাখ রুপির মধ্যে।

Visit saltysenoritaaz.org for more information.

একসময় স্কুলের বেতন দিতে পারেননি, এখন ৩ হাজার কোটি রুপির মালিক সালমান খান

পানভেলের খামারবাড়িতে আয়োজিত এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অভিনেতা অঙ্কুর ভাটিয়া এবং বিপিন ভরদ্বাজসহ ছবির পুরো দল। সূত্রটি আরও জানিয়েছে, প্রথমে দলের সদস্যরা ভেবেছিলেন, ছবির প্রচারকৌশল নিয়ে আলোচনা করতেই তাঁদের পানভেলে ডাকা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে সালমানের এই উপহার পেয়ে তাঁরা রীতিমতো অবাক হয়ে যান। আসলে ‘মাতৃভূমি’ ছবির সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন এবং ছবিটির জন্য যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন ভাইজান। প্রত্যেকের জন্য আলাদা করে দামি ঘড়ি বেছে নেওয়ার মধ্য দিয়েই দলের প্রতি সালমানের কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে বলে মনে করছেন ‘মাতৃভূমি’ ছবির দলের অনেকে।

সালমান খান। ফেসবুক থেকে

অপূর্ব লাখিয়া পরিচালিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ প্রযোজনা করছে সালমান খান ফিল্মস। ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া ও বিপিন ভরদ্বাজ। যুদ্ধের পটভূমিতে নির্মিত ছবিটি নিয়ে মুক্তির আগেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। ছবির ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। ‘মাতৃভূমি’ মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর।

Read full story at source