রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

· Prothom Alo

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি বাসার ফ্ল্যাট থেকে দুই হাত বাঁধা অবস্থায় বীথি আক্তার (২৩) নামের এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

মঙ্গলবার বিকেলে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে গিয়ে তরুণীর দুই হাত বাঁধা ও মাথায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ দেখতে পায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

দীপক চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণীকে হত্যার পর হত্যাকারীরা বাইরে থেকে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে চলে গেছে। নিহত তরুণীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।

ওই ফ্ল্যাটে আর কে থাকতেন, সেখানে কারা যাতায়াত করতেন এবং নিহত তরুণী কী করতেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানান এসআই দীপক।

Read full story at source