প্রতিষ্ঠার ৪৮ বছর: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংকট, অপ্রাপ্তি ও সম্ভাবনা
· Prothom Alo

প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮-এ পদার্পণ করল ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮ বছরেও বিশ্ববিদ্যালয়ের আবাসন–সংকট, নিরাপত্তাহীনতা, শিক্ষক ও শ্রেণিকক্ষ–সংকট, বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিভ্রান্তি, পরিবহন–সংকট, প্রশাসনিক ভোগান্তি, নিয়োগ বাণিজ্য, সনাতন পদ্ধতির ধারাবাহিকতা এবং সনদ উত্তোলনে ভোগান্তি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক মানেও রয়েছে তুলনামূলক পিছিয়ে। তবে এসব সংকট নিরসনে বিভিন্ন সময়ে উপাচার্যরা আশ্বাস দিলেও আশানুরূপ ফলাফল দেখা যায়নি।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ আবাসিকতার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থী রয়েছেন আবাসিকতার বাইরে। নাম নিয়েও রয়েছে বিভ্রান্তি। বিশ্ববিদ্যালয়ের আইনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নাম থাকলেও কাগজপত্রে ব্যবহৃত হচ্ছে একাধিক নাম। এর মাঝে রয়েছে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ; ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’। ফলে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ছেন। আবাসিকতার সংকটে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পার্শ্ববর্তী মেস ও কুষ্টিয়া-ঝিনাইদহের মেসে থাকেন। ফলে পরিবহন–সংকট থাকায় যাতায়াতে ভোগান্তিতে পড়েন তারা। মেস ও গণপরিবহনে বিভিন্ন সময়ে হেনস্থার মুখোমুখি হয় নারী শিক্ষার্থীরাও। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৯টি অনুষদের অধীনে ৩৮ বিভাগে ৪১৫ জন শিক্ষক পাঠদান করাচ্ছেন। এর মধ্যে প্রায় ১৫টি বিভাগেই রয়েছে শ্রেণিকক্ষ–সংকট। নেই পর্যাপ্ত ল্যাব, কমনরুম, সেমিনার লাইব্রেরি ও গবেষণাগার। তবে সংকট সমাধানে ৪টি হল ও ১টি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণাধীন কাজ দ্রুত সমাপ্তি হলে অনেকাংশ আবাসিকতার সংকট কেটে যাবে বলে মত সংশ্লিষ্টদের।
Visit rouesnews.click for more information.
আনন্দ শোভাযাত্রাপ্রায় পাঁচ দশকেও সনাতন পদ্ধতিতে কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়ের। বিভিন্ন ফি প্রদানে দুটি ব্যাংকের সঙ্গে ই-পেমেন্ট সিস্টেম চালু করলেও তার কোনোটিই আলোর মুখ দেখেনি। ফর্ম ফিলাপ, সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্রের জন্য এক ভবন থেকে আরেক ভবনে দৌড়াতে হয় শিক্ষার্থীদের। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতাও প্রকট। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে দিনদুপুরে নিজ কক্ষে কুপিয়ে হত্যা ও ক্যাম্পাসের পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা–কর্মী কর্তৃক ক্যাম্পাসে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচারপ্রক্রিয়াও চলছে কচ্ছপ গতিতে। শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বাণিজ্য ও দুর্নীতি নিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছিল বিশ্ববিদ্যালয়টি। এদিকে শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও এখনো হয়নি কেন্দ্রীয় ছাত্রসংসদ। গবেষণা ও আন্তর্জাতিক মানে রয়েছে তুলনামূলক পিছিয়ে। ফলে এসব নানামুখী সংকট সঙ্গে নিয়েই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিশ্ববিদ্যালয়টি।
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন
২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আতিকুর রহমান। এ ছাড়া ডিন, সব বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে কেট কাটা হচ্ছেউচ্চশিক্ষার গবেষণায় ইসলামী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়টিতে ধর্মতত্ত্ব অনুষদের পাশাপাশি সাধারণ ও বিজ্ঞান অনুষদে নিয়মিত গবেষণা কার্যক্রম চলছে। বর্তমান ৩৮ বিভাগে মোট নিয়মিত শিক্ষার্থী (স্নাতক ও স্নাতকোত্তর) ১৯ হাজার ৬৬৮ জন (ছাত্র: ১১ হাজার ৮৮৭; ছাত্রী: ৭ হাজার ৭৮১ জন) রয়েছেন। এমফিল গবেষক ১৫১ জন (ছাত্র: ১৩৭; ছাত্রী: ১৪ জন) এবং পিএইচডি গবেষক ১৫২ জন (ছাত্র: ১২০; ছাত্রী: ৩২ জন) মিলে সর্বমোট বর্তমান শিক্ষার্থী ১৯,৯৭১ জন অধ্যয়নরত আছেন। এ পর্যন্ত এমফিল ডিগ্রি অর্জনকারী ৮ শতাধিক এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী প্রায় সাড়ে ৭ শত (৭৫০ জন) গবেষণা সম্পন্ন করে বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন।
উচ্চশিক্ষা ও গবেষণা নির্ভর দক্ষ জনবল তৈরির কারখানা হিসেবে প্রতিষ্ঠা করার কথা জানিয়ে উপাচার্য বলেন, ‘যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তারা কিন্তু প্রতিযোগিতাময় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানে আসে। সুতরাং মেধাবীদের জন্য যুগোপযোগী করে কারিকুলাম প্রণয়ন করলে, বেকার তৈরির কারখানা হবে না। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রশাসন কাজ করছে। আমরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোলাবোরেশনের চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের পূর্বের সব সংকট ও দুর্নীতির ইতিহাস মুছে ফেলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।’
বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য-উদ্দেশ্য থেকে বিচ্যুত
১৯৭৭ সালে মক্কায় অনুষ্ঠিত প্রথম বিশ্ব মুসলিম শিক্ষা সম্মেলনে উপনিবেশবাদ ও ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার মোকাবিলায় আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওআইসির পৃষ্ঠপোষকতায় তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ড. এম এ বারীকে চেয়ারম্যান করে ‘ইসলামিক ইউনিভার্সিটি কমিটি’ গঠন করেন। ২৯ আগস্ট বারী কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে ১৯৭৯ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে সময়ের সঙ্গে কমিশনের প্রস্তাবিত মূল পাঠ্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য থেকে বিশ্ববিদ্যালয়টি বিচ্যুত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম) ২০২৭ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ৬৯১তম অবস্থানে রয়েছে। পাকিস্তানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউআই) রয়েছে ১ হাজার ৪০১ বা তার পরের অবস্থানে। বিপরীতে, ওআইসির পৃষ্ঠপোষকতায় একই সময়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে স্থান পায়নি।
লক্ষ্য উদ্দেশ্য পূরণের প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, বাংলাদেশ, মালয়েশিয়া ও পাকিস্তানের তিনটি ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমে যাত্রা শুরু করে। এসব বিশ্ববিদ্যালয়ের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তবে ইসলামী বিশ্ববিদ্যালয় একসময় দুর্ভাগ্যজনকভাবে সেসব বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়। সেই বিচ্যুতি কাটিয়ে মূল লক্ষ্য ও উদ্দেশ্যে ফিরে যেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
উপাচার্য জানান, লক্ষ্য উদ্দেশ্য পূরণের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অমুসলিম শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদলে একটি পৃথক বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সব শিক্ষার্থীর জন্য বাংলাদেশ স্টাডিজ এবং শিল্পপ্রতিষ্ঠানসংশ্লিষ্ট (ইন্ডাস্ট্রি রিলেটেড) কোর্স বাধ্যতামূলক করা হয়েছে।
ঝুলে আছে দুটি হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যাকাণ্ডের দেড় বছর হতে যাচ্ছে কিন্তু তদন্তকাজ করেও অগ্রগতি নেই। সর্বশেষ তদন্তভার দেওয়া ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)ও তেমন অগ্রগতি দেখাতে পারেনি। একইসঙ্গে হত্যাকাণ্ড ঘিরে প্রতিনিয়ত বেড়েই চলছে তদন্তের দীর্ঘসূত্রতা।
আনন্দ শোভাযাত্রাক্যাম্পাস সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুলাই বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিআইডির তদন্তেও এ মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় একের পর এক বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। পরে বাধ্য হয়ে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন সিআইডিকে দিয়ে কিছুদিন পরপর ছাত্রনেতারা ও সাংবাদিকদের সামনে মামলার অগ্রগতি নিয়ে অনানুষ্ঠানিক সিআইডি ব্রিফিং করাতো। তবে একসময় সেই ব্রিফিংও বন্ধ হয়ে যায়। সরকার পরিবর্তনের পর থেকে নীরব ভূমিকায় সংশ্লিষ্টরা।
এদিকে গত ৪ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা নিজ অফিস কক্ষে খুন হন। এসময় ওই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের দিনহাজিরার কর্মচারী ফজলুর রহমানকে। আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে শিক্ষিকা রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ হত্যা মামলার প্রধান আসামি ফজলু রহমানের চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি তিন আসামি এখনো অধরা রয়েছে। মামলাটির চার্জশিট এখনো জমা হয়নি।
এ নিয়ে জানতে চাইলে ইবি থানার ওসি মামুনুর রশীদ বলেন, ‘আমরা কাজ শেষ করেছি। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে খুব দ্রুতই চার্জশিট জমা দেব।’
বিশ্ববিদ্যালয়ে ও সংসদে ইবিয়ানদের দাপট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক ও সাবেক শিক্ষার্থী হিসেবে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়েছে। এতে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে রয়েছেন ইবিয়ানরা। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হিসেবে রয়েছেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু জাফর খান। তিনিও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন। তিনিও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামও এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
অন্যদিকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ জন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন ও নেত্রকোনা-৫ আসনের মাছুম মোস্তফা। তবে চারজনই জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ১১–দলীয় জোটে নির্বাচিত প্রতিনিধি।
*লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়