প্রথম জন্মদিনও উদযাপিত হলো না, চলে গেল যমজ সাফিন–সাদিল

· Prothom Alo

মুহাম্মদ সাফিন ও মুহাম্মদ সাদিল যমজ ভাই। জন্ম গত বছরের ৮ নভেম্বর। সাফিনের ওজন একটু কম ছিল, তাই মা-বাবা তাকে ‘ছোট মিয়া’ আর সাদিলকে ডাকতেন ‘বড় মিয়া’ বলে। এ দুই মিয়াকে আর কখনো ডাকা হবে না মা-বাবার! হাম ও হাম-পরবর্তী নানা জটিলতায় শিশু দুটির মৃত্যু হয়েছে।

সাফিন ও সাদিল মায়ের কোলজুড়ে এসেছিল একসঙ্গে, চলেও গেল তারা কাছাকাছি সময়ে। সাফিন মারা গেছে ১ নভেম্বর। এর সাত দিন পরেই ছিল তার জন্মদিন। সাদিলের মৃত্যু হয়েছে ১৬ নভেম্বর। দুই ভাইকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে, চট্টগ্রামের পেকুয়ায় পারিবারিক কবরস্থানে।

Visit afrikasportnews.co.za for more information.

গত শনিবার শিশু দুটির বাবা মুহাম্মদ বিন সোয়াদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক ছেলে প্রথম জন্মদিনের আগেই মারা গেল। আরেকজন জন্মদিনে হাসপাতালেই ছিল। আমরা তখন শুধু “আল্লাহ, আল্লাহ” করছি!’

সাফিন ও সাদিলের জ্বর হওয়ার পর থেকেই তাদের শারীরিক অবস্থার খবর ফেসবুকে নিয়মিত জানান মুহাম্মদ বিন সোয়াদ। দেন মৃত্যুর খবরও। সাদিল মারা যাওয়ার পর লিখেছিলেন, ‘আমার যমজ বাচ্চা আরেকটাও আল্লাহ নিয়ে গেছে...’

চট্টগ্রামের বাঁশখালীর জলদী মিয়ার বাজারের সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ বিন সোয়াদ। বাঁশখালীতেই পরিবার নিয়ে থাকেন। জানালেন, জ্বর শুরুর পর গত ২৮ অক্টোবর সাদিল ও সাফিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ১ নভেম্বর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে সাফিন মারা যায়। এরপর সাদিলকে নেওয়া হয় চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে।

আনন্দঘন এমন সব ছবি ছিল এই পরিবারের

ছেলেদের জ্বর শুরু হওয়ার পর থেকে চিকিৎসায় এতটুকু গাফিলতি করেননি বলে জানালেন এই বাবা। দ্রুততম সময়ে চিকিৎসক দেখানো, চিকিৎসকের পরামর্শে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরে নিয়ে হাসপাতালে ভর্তিসহ যা যা করণীয়, সবই করেছেন। তবে ছেলেদের সুস্থ করে বাড়ি ফেরাতে পারলেন না। আক্ষেপ নিয়ে তিনি বললেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), পিআইসিইউ, লাইফ সাপোর্ট—সব মিলে ছেলেরা অনেক কষ্ট পেয়ে মারা গেল! চিকিৎসায় প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে বলে জানালেন।

এর আগপর্যন্ত এই বাবার ফেসবুকে মেয়ে ও ছেলেদের সঙ্গে ছবি, বেড়াতে যাওয়া, কর্মক্ষেত্রের কিছু মুহূর্ত—পুরো অন্য রকম। সেই ‘আনন্দময় দুনিয়া’য় আর ফেরা হবে না মুহাম্মদ বিন সোয়াদ ও ইশরাত সোলতানার।

‘সরকার এ দিকটায় তেমন নজর দিচ্ছে না’

দুই ভাই চলে গেছে। আছে এখন বোনটি

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন বলছে, গত শনিবার থেকে গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। আর এ সময়ে নিশ্চিত হামে প্রাণ গেছে ১০৫ জনের। সব মিলিয়ে মৃত্যু ১ হাজার ৩৫২।

‘আমাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন রইল না’

মুহাম্মদ বিন সোয়াদ বললেন, হামে এত এত মানুষের মৃত্যু হচ্ছে, অথচ সরকার এ দিকটায় তেমন নজর দিচ্ছে না। নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসার সুব্যবস্থা নেই। সব থেকে বড় সমস্যা হচ্ছে হামের রোগীর সঙ্গে অন্য রোগীদের ভর্তি করা হচ্ছে। এতে যে শুধু জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, পরে তারও হাম হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে হামের রোগীর চাপের কথা শুনে সেখানে ভর্তি করার সাহসই পাননি বলে জানালেন।

পাশাপাশি ঘুমিয়ে আছে দুই ভাই

সিঙ্গার কোম্পানি কর্তৃপক্ষ, আত্মীয়স্বজন—সবাই আর্থিক সহায়তায় এগিয়ে এসেছিলেন জানিয়ে দুই সন্তানহারা এই বাবা আক্ষেপ নিয়ে বললেন, ‘ছেলেদের চিকিৎসায় আমাকে টাকার জন্য চিন্তা করতে হয় নাই। বেসরকারি হাসপাতালে ছেলেদের চিকিৎসা করাইতে পারছি। কিন্তু অনেক বাবা-মায়ের পক্ষে তা সম্ভব হইতেছে না। সরকারি হাসপাতালে তো ট্রিটমেন্টই (চিকিৎসা) পাইতেছে না।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসার সুব্যবস্থা নেই। সব থেকে বড় সমস্যা হচ্ছে হামের রোগীর সঙ্গে অন্য রোগীদের ভর্তি করা হচ্ছে। এতে যে শুধু জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, পরে তারও হাম হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে হামের রোগীর চাপের কথা শুনে সেখানে ভর্তি করার সাহসই পাননি বলে জানালেন।
বাইরের পৃথিবীটা চেনার আগেই চলে গেল তারা

হামের টিকা নিয়েও ‘সন্দেহ’ দেখা দিয়েছে মুহাম্মদ বিন সোয়াদের মনে। তিনি ছেলেদের হামের টিকার কার্ডের ছবি প্রতিবেদকের মেসেঞ্জারে পাঠিয়ে বললেন, তিনি ছেলেদের ৯ মাসে টিকার প্রথম ডোজ দিয়েছিলেন। পরের ডোজ দিতে হতো ১৫ মাস বয়সে। টিকা দেওয়ার পরও হামে আক্রান্ত হয়ে দুই ছেলের মৃত্যু তাঁকে ভাবিয়ে তুলেছে।

মুহাম্মদ বিন সোয়াদ জানান, তাঁর পাঁচ বছর বয়সী বড় মেয়ে আমিরাতুল সাফা ভালো আছে। দুই ছেলেকে হারিয়ে ওদের মা (ইশরাত সোলতানা) স্বাভাবিক হতে পারছেন না।

সাফিন ও সাদিলের জ্বর হওয়ার পর থেকেই তাদের শারীরিক অবস্থার খবর ফেসবুকে নিয়মিত জানান মুহাম্মদ বিন সোয়াদ। দেন মৃত্যুর খবরও। সাদিল মারা যাওয়ার পর লিখেছিলেন, ‘আমার যমজ বাচ্চা আরেকটাও আল্লাহ নিয়ে গেছে...’

এর আগপর্যন্ত এই বাবার ফেসবুকে মেয়ে ও ছেলেদের সঙ্গে ছবি, বেড়াতে যাওয়া, কর্মক্ষেত্রের কিছু মুহূর্ত—পুরো অন্য রকম। সেই ‘আনন্দময় দুনিয়া’য় আর ফেরা হবে না মুহাম্মদ বিন সোয়াদ ও ইশরাত সোলতানার।

হামে এবং ‘সন্দেহজনক হামে’ আরও ১১ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

Read full story at source