দর্শক-পছন্দের তালিকায় এগিয়ে সিরিজ, কী দেখছেন, মিলিয়ে নিন

· Prothom Alo

‘দ্য বয়েজ’ সিরিজের পোস্টার

সিনেমাপ্রেমীরা পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় সপ্তাহের সেরা সিনেমা–সিরিজের তালিকা। সাম্প্রতিক তালিকায় ভক্তদের পছন্দের তালিকার শীর্ষ রয়েছে সিরিজ। দর্শকের আগ্রহের সিনেমা–সিরিজের সঙ্গে মিলিয়ে নিন আপনার পছন্দের তালিকা।

Visit mchezo.co.za for more information.

১. দ্য বয়েজ  
সুপারহিরোদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করে নির্মিত জনপ্রিয় সিরিজ ‘দ্য বয়েজ’। বাস্তবধর্মী অন্ধকার গল্প, রাজনৈতিক ব্যঙ্গ ও অ্যাকশনধর্মী উপস্থাপনার কারণে সিরিজটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আইএমডিবিতে এর রেটিং ৮.৬। এপ্রিলে মুক্তি পাওয়া সিরিজটি এখনো দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এটি প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।

‘অফ ক্যাম্পাস’ সিনেমার পোস্টার

২. অফ ক্যাম্পাস
রোমান্টিক গল্পটি আছে ২ নম্বর তালিকায়। কলেজজীবনের বন্ধুত্ব, প্রেম ও আত্ম-অনুসন্ধানের গল্প নিয়ে নির্মিত রোমান্টিক ড্রামা সিরিজ ‘অফ ক্যাম্পাস’। তরুণ দর্শকদের মধ্যে সিরিজটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। এটি ওটিটি প্লাটফর্ম প্রাইমে ১৩ মে মুক্তি পায়। সিরিজের রেটিং ৮.২।

‘ডাটন র‍্যাঞ্চ’ সিরিজের পোস্টার

৩. ডাটন র‍্যাঞ্চ
পারিবারিক সংকট, ক্ষমতার দ্বন্দ্ব ও টিকে থাকার লড়াই নিয়ে এগিয়েছে ‘ডাটন র‍্যাঞ্চ’-এর গল্প। পারিবারিক নাটক ও ওয়েস্টার্ন ঘরানার মিশেলে সিরিজটি দর্শকদের নজর কাড়ছে। গত ১৫ মে এটি ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ড প্লাসে মুক্তি পেয়েছে। সিরিজটির রেটিং ৮.৫।

‘অবসেশন’ সিনেমার পোস্টার

৪. অবসেশন
দর্শকদের এই পছন্দের তালিকায় ৪ নম্বরে রয়েছে সিনেমা ‘অবসেশন।’ রোমান্টিক সম্পর্কের অন্ধকার দিক ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়ে এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা। রহস্যময় আবহ ও টান টান উত্তেজনার কারণে এটি আলোচনায় রয়েছে। সিনেমার রেটিং ৮.২। ১৫ মে এটি বিশ্বজুড়ে মুক্তি পায়।

এগুলো দেখে সময় নষ্ট করার সময় নাই ‘মাইকেল’ সিনেমার পোস্টার

৫. মাইকেল
এ বছরের আলোচিত সিনেমার একটি ‘মাইকেল’। পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের শুরুর অধ্যায় নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’। সংগীতজীবনের উত্থান ও তারকা হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে এতে। সিনেমাটি বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে। সংগীতপ্রেমীদের মধ্যেও এটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে। সিনেমাটি বিশ্বজুড়ে ২৪ এপ্রিল মুক্তি পায়।

Read full story at source