রাশিয়ার টিইউ–১৬০ বোমারু বিমান ১৬ ঘণ্টা আকাশে উড়ল
· Prothom Alo

রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী কৌশলগত টিইউ–১৬০ বোমারু বিমান ব্যারেন্টস সাগর ও নরওয়েজিয়ান সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশসীমায় ১৬ ঘণ্টা ওড়াউড়ি করেছে। আকাশে উড়ন্ত অবস্থায় এটির জ্বালানি ভরার (এয়ার-টু-এয়ার রিফুয়েলিং) সক্ষমতা কেমন, সেটিও এদিন পরীক্ষা করা হয়েছে।
Visit rouesnews.click for more information.
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে।
আজ মঙ্গলবার ভোরে প্রকাশিত ওই বার্তায় মন্ত্রণালয় বলেছে, এটি ছিল নিয়মিত টহলের অংশ। ইউ–১৬০ বোমারু বিমানটির সঙ্গে রাশিয়ার মিগ–৩১ যুদ্ধবিমানও ছিল। ১৬ ঘণ্টার এ ফ্লাইট চলাকালে কখনো কখনো ওই বোমারু বিমানকে পাহারা দিতে বিদেশি যুদ্ধবিমানের উপস্থিতিও ছিল। তবে সেই যুদ্ধবিমানগুলো কোন দেশের ছিল, তা উল্লেখ করা হয়নি।
দেশের উত্তরে ন্যাটো সদস্যদেশ নরওয়ে ও ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে।