রাঙামাটির বাজারে ফলের মেলা
· Prothom Alo
রাঙামাটি শহরের বাজারগুলোয় এখন দেশি ফলের পাশাপাশি বিদেশি ফলের বিপুল সমাহার দেখা যাচ্ছে। বিভিন্ন দেশি-বিদেশি জাতের আম আছে বাজারে। এর সঙ্গে জায়গা করে নিয়েছে রসালো আনারস, টক-মিষ্টি লটকন, দেশি খেজুর, কাঁঠাল, কচি তাল, লাল টুকটুকে জামরুল, কালো জাম, আমড়া, প্যাশন ফল, ড্রাগন ও পার্সিমনের মতো বৈচিত্র্যময় সব ফল। গ্রীষ্মের খরতাপে বেড়ে ওঠা মৌসুমি ফলগুলো বর্ষার ছোঁয়ায় পরিপুষ্ট হয়ে এখন খাওয়ার উপযোগী হয়ে উঠেছে।
Visit solvita.blog for more information.
বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে গ্রীষ্মের অন্যতম রসালো ফল আনারসবাঁশের তৈরি ঝুড়িতে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে টক-মিষ্টি স্বাদের লটকন থোকায় থোকায় থাকা হলুদ রঙের দেশি খেজুর সাজিয়ে রাখা হয়েছে বিক্রির উদ্দেশ্যেগরমে ক্রেতাদের স্বস্তি দিতে বাজারে পসরা সাজিয়ে বসেছেন কচি তালের শাঁস বিক্রেতারালাল টুকটুকে সতেজ জামরুল রাখা হয়েছে একটি লাল রঙের প্লাস্টিকের ঝুড়িতেঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে আকর্ষণীয় রঙের সুস্বাদু ও রসালো আমগ্রীষ্মের জনপ্রিয় কালচে বেগুনি রঙের রসালো কালো জাম রাখা হয়েছে দুটি ভিন্ন পাত্রে বিদেশি ফল পার্সিমন থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বাঁশের তৈরি ঝুড়িতেগামলায় রাখা প্যাশন ফল। বেছে নিচ্ছেন ক্রেতাবাজারে বিভিন্ন জাতের আম প্লাস্টিকের ঝুড়িতে সাজিয়ে এক বিক্রেতা বিক্রির প্রস্তুতি নিচ্ছেন একটি প্লাস্টিকের ঝুড়িতে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে উজ্জ্বল গোলাপি রঙের ড্রাগন ফল নৌকায় করে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে পরিপক্ব কাঁঠাল