তুর্কি অভিনেত্রীর মৃত্যু কীভাবে, জানা গেল ময়নাতদন্তে

· Prothom Alo

গত মাসে মারা গেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী এজে ইরতেম। পরিবারের তরফ থেকে বলা হয়েছিল, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Visit casino-promo.biz for more information.

তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ছিল। কয়েক সপ্তাহের জল্পনাকল্পনার পর প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, তাঁর মৃত্যু হয়েছে অ্যালকোহল বিষক্রিয়ায়।

তুরস্কের রাষ্ট্রীয় ফরেনসিক সংস্থার প্রতিবেদনে বলা হয়, তাঁর শরীরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহৃত কিছু ওষুধের উপাদানও পাওয়া গেছে। এসব ওষুধ অ্যালকোহলের সঙ্গে মিশে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অ্যালকোহলের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে।

‘ওয়ান লাভ’ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

গত ১৫ জুন ইস্তাম্বুলের বাসায় মারা যান ইরতেম। মৃত্যুর সময় তাঁর মা সেখানে উপস্থিত ছিলেন। শুরুতে তাঁর আইনজীবী জানিয়েছিলেন, প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

পরে বিভিন্ন গুজবে দাবি করা হয়, থাইল্যান্ড সফরের সময় বানরের কামড় কিংবা অ্যান্টিডিপ্রেসেন্টের সঙ্গে অ্যালকোহল সেবনের কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে আগের ময়নাতদন্তে তাঁর শরীরে আঘাত, হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
চূড়ান্ত ফরেনসিক প্রতিবেদনই প্রথমবারের মতো তাঁর মৃত্যুর সরকারি কারণ নিশ্চিত করল।

১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাস শহরে এজে ইরতেমের জন্ম। তিনি ইয়াশার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।

২০১৪ সালে ‘কাচাক গেলিনলার’ সিরিয়াল নিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে ‘ও হায়াত বেনিম’, ‘শেরেফ মেসেলেসি’সহ বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন।

‘ওয়ান লাভ’ সিরিয়ালে ইশিল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। দর্শকপ্রিয় এই তুর্কি ধারাবাহিকে অভিনয় করে তিনি দেশের উদীয়মান পর্দা-তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

তুর্কি দৈনিক কারার অবলম্বনে

Read full story at source