ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো পড়ে নাও

· Prothom Alo

বাংলা: ব্যাকরণ

প্রশ্ন: ‘আমি কান পেতে রই’— এখানে ‘কান’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

Visit rouesnews.click for more information.

উত্তর: রূপক।

প্রশ্ন: ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’— এখানে ‘রাজা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: রূপক।

প্রশ্ন: বিশেষ অর্থ বহন করে, এমন শব্দকে কী বলে?

উত্তর: পারিভাষিক শব্দ।

প্রশ্ন: Debateএর পরিভাষা কোনটি?

উত্তর: বির্তক।

প্রশ্ন: Airএর পরিভাষা কোনটি?

উত্তর: আকাশ।

এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না

প্রশ্ন: Agentএর পরিভাষা কোনটি?

উত্তর: প্রতিনিধি।

প্রশ্ন: Directorএর পরিভাষা কোনটি?

উত্তর: পরিচালক।

প্রশ্ন: Donerএর পরিভাষা কোনটি?

উত্তর: দাতা।

প্রশ্ন: বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন কে?

উত্তর: মানুএল দা আসসুম্পসাঁউ।

প্রশ্ন: রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত অভিধানের নাম কী?

উত্তর: বঙ্গভাষাভিধান।

প্রশ্ন: ‘বঙ্গভাষাভিধান’ কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৮১৭ সালে।

প্রশ্ন: অভিধানে শব্দ সাজানোকে কী বলে?

উত্তর: ভুক্তি।

প্রশ্ন: ‘অভিধান’ অর্থ কী?

উত্তর: অর্থসহ শব্দকোষ।

প্রশ্ন: বাংলায় স্বরবর্ণ রয়েছে কতটি?

উত্তর: ১০টি।

প্রশ্ন: বাংলায় ব্যঞ্জনবর্ণ রয়েছে কতটি?

উত্তর: ৩৯টি।

প্রশ্ন: অভিধান কী শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ?

উত্তর: বানান।

প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত

প্রশ্ন: অভিধানে কী থাকে?

উত্তর: শব্দের ব্যবহার বিধি।

প্রশ্ন: বাংলাদেশে অভিধান প্রণয়নে কোন প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ?

উত্তর: বাংলা একাডেমি।

প্রশ্ন: ‘বিপদে যেন করিতে পারি জয়’—এখানে বিপদে কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্মে সপ্তমী বিভক্তি।

প্রশ্ন: ‘বুলবুলিতে ধান খেয়েছে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্তায় সপ্তমী।

  • মোস্তাফিজুর রহমান, শিক্ষক
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

Read full story at source