এক বছর পর বিমানের ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট আবার চালু
· Prothom Alo

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।
সরকারের আশা, এই পথে আবার ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ–জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা ও জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।
Visit sportbet.reviews for more information.
গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা–নারিতা পথের সরাসরি ফ্লাইট আবার চালুর উদ্বোধনী অনুষ্ঠান হয়। পাশাপাশি ফিরতিসহ পরের ফ্লাইটগুলোর বুকিংও হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এ পথে ফ্লাইট আর বন্ধ করার প্রশ্নই আসে না। এবার এই পথের ফ্লাইট লাভজনক হবে বলে আশা করেন তিনি। ঢাকা–নারিতা পথের ফ্লাইট আবার চালুর হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ঢাকা–নারিতা ফ্লাইট আবার চালু হওয়াটা সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে তিনি আনন্দিত। ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ–জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা–নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। এক বছরের বেশি সময় পর গতকাল দিবাগত রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। এর মধ্য দিয়ে রুটটি আবার চালু হলো।
সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এর আগেও এই পথে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছিল। কিন্তু লাভজনক না হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়।
বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট আবার চালু হচ্ছে ২৭ জুলাই