এক পরিবারের পাঁচ প্রজন্মের জন্ম একই দিনে!
· Prothom Alo

যুক্তরাষ্ট্রের লোয়া শহরের একটি পরিবার ব্যতিক্রমী এক কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। এই পরিবারের পাঁচ জেনারেশনের জন্মদিন একই তারিখে। সবার জন্ম ১৪ সেপ্টেম্বর।
পাঁচ জেনারেশনের একজন ফ্রেড হারলো। তাঁর দাদা উইলবার, মা অ্যাডি, তাঁর মেয়ে এমা বেল ও ছেলে আর্থার। তবে এটাও যে একটা রেকর্ড হতে পারে, সেই বিষয়টি নিয়ে কোনো ধারণা ছিল না তাঁদের। এ বিষয়ে ফ্রেড হারলো বলেন, ‘যখন আপনার সন্তান হয়, তারা সত্যিই বিশেষ উপহার।’ একই তারিখে জন্মের বিষয়ে তিনি বলেন, ‘সব সময় ভেবেছি এটা দারুণ একটা বিষয়। তবে এটা রেকর্ড হতে পারে, তা নিয়ে কখনো ভাবিনি। সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে, এমনটাই ভেবে নিয়েছিলাম।’
Visit michezonews.co.za for more information.
এমা বেল বলেন, ‘এ বিষয়টা নিয়ে সব সময়ই আমরা মজা করি।’
বেল জানান, একই তারিখে তাঁর ছেলে হওয়ার পরই কেবল তাঁরা সিদ্ধান্ত নেন অফিশিয়াল রেকর্ডের জন্য আবেদন করার। এর আগে তাঁরা জানতেন, তাঁদের পরিবারের পাশাপাশি আরও একটা পরিবারেরও চার জেনারেশনের একই তারিখে জন্মদিন।
এমা বেল বলেন, ‘আমার দাদি সব সময়ই বলতেন, “১৪ সেপ্টেম্বর তোর একজন ছেলে হতে হবে।” প্রতিবছরই তিনি আমাকে একই কথা বলতেন। কিন্তু আমার প্রথম সন্তান এর আগেই হয়ে যায়। তাই নির্দিষ্ট তারিখে সন্তান হওয়ার জন্য আমি খুবই উৎসাহী ছিলাম। আর্থার সঠিক সময়ে জন্মগ্রহণ করল।’
পরিবারটি জানিয়েছে, আরও একটি বিষয় আছে, যা তাঁদের এই রেকর্ডকে বেশি স্পেশাল করেছে। এমা বেল জানান, সবার আগে ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উইলবার। সেই হিসেবে জন্মের ধারাবাহিকতা এমন—প্রথমে ছেলে, তারপর মেয়ে, ছেলে, মেয়ে এবং সর্বশেষ ছেলে।
সূত্র: ইউপিআই ডটকম