ভ্রমণের অভিজ্ঞতা জীবন ও সমাজে কাজে লাগাতে হবে
· Prothom Alo

ভুটান ভ্রমণের অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে বিশেষ সভার আয়োজন করেছে যশোর বন্ধুসভা। ১৬ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো যশোর অফিসে এটি অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম। তিনি সম্প্রতি ভুটান ভ্রমণ করে এসেছেন। আলোচনায় সেই অভিজ্ঞতাই তিনি তুলে ধরেন।
Visit sportbet.rodeo for more information.
মনিরুল ইসলামের আলোচনায় উঠে আসে, ভুটান কীভাবে কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখছে এবং জলবিদ্যুৎ ব্যবহার করছে। তিনি জানান, দেশটি জিএনএইচ বা মোট জাতীয় সুখদর্শনের সঙ্গে প্রকৃতির মিতালি, যেখানে গাছ কাটা বা পরিবেশ নষ্ট করা আইন ও বিশ্বাসের বিরোধী। ভুটানের ৬০ ভাগের বেশি অংশজুড়ে রয়েছে ঘন ও চিরহরিৎ বনজঙ্গল। সেখানে রয়েছে হিমালয়ের দুর্লভ প্রজাতির পাখি ও উদ্ভিদের সমাহার। মাদকের বিরুদ্ধে ভুটানের কঠোর অবস্থান এবং ভাষাগত বৈচিত্র্য রয়েছে।
সভাপতি লাকী রানী বলেন, ভ্রমণের অভিজ্ঞতা শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেখান থেকে শিক্ষা নিয়ে কীভাবে নিজেদের জীবন ও সমাজে কাজে লাগানো যায়, সেটাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন, সহসভাপতি মনিরা খাতুন, অর্থ সম্পাদক রিফাত আহমেদ, প্রচার সম্পাদক ধিমান আল হামী, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইকলিমা ইয়াসমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাহানারা জ্যোতি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইমন হাসান, সাবেক সভাপতি নাসরিন শিরিন, বন্ধু নাহিদ হোসেন, তানজিল আহমেদ, সাকিব হোসেন, দীপান্বিতা সিংহ রায়, খন্দকার রুবাইয়াসহ অনেকে।
সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা